পৌশাচিক! টুটিতে চেপে ধরে রেখেছিল ছুরি, ২ বছরের শিশুকন্যার সামনেই মাকে ‘গণধর্ষণ’

Physical Assault: ওই যুবতী সম্প্রতিই তাঁর দুই বছরের শিশুকন্যাকে নিয়ে একটি ঘর ভাড়া নেয়। রবিবার তিন অভিযুক্ত বারান্দা দিয়ে ঘরে ঢোকে এবং শিশুকন্যার সামনেই, গলায় ছুরি ধরে ওই যুবতীকে ধর্ষণ করে। পুলিশের কাছে মুখ খুললে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা। 

পৌশাচিক! টুটিতে চেপে ধরে রেখেছিল ছুরি, ২ বছরের শিশুকন্যার সামনেই মাকে গণধর্ষণ
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Oct 03, 2024 | 7:46 AM

ভুবনেশ্বর: দুই বছরের শিশুকন্যার চোখের সামনে মাকে গণধর্ষণ। ফাঁকা বাড়িতে পৌশাচিক অত্যাচারের শিকার বছর সাতাশের যুবতী। এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে বুধবার  গ্রেফতার করল পুলিশ। এখনও পলাতক একজন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। জানা গিয়েছে, বস্তিবাসীদের পূর্নবাসনের জন্য তৈরি আবাসনেই এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। ওই যুবতী সম্প্রতিই তাঁর দুই বছরের শিশুকন্যাকে নিয়ে একটি ঘর ভাড়া নেয়। রবিবার তিন অভিযুক্ত বারান্দা দিয়ে ঘরে ঢোকে এবং শিশুকন্যার সামনেই, গলায় ছুরি ধরে ওই যুবতীকে ধর্ষণ করে। পুলিশের কাছে মুখ খুললে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা।

ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনার সুরেশ দেবদূত জানান, রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। ১০ দিন আগেই বাড়ি ভাড়া নিয়েছিলেন যুবতী। কন্যাসন্তানকে নিয়ে একাই থাকতেন। ওই আবাসনেই থাকত এক অভিযুক্ত। শনিবার সে যুবতীর মোবাইল চুরি করে, কিন্তু ওই যুবতী ভেবেছিলেন যে মোবাইল হয়তো কোথাও পড়ে গিয়েছে। এদিকে অভিযুক্ত দুই সঙ্গীকে ওই যুবতীর ছবি দেখিয়ে তাঁর কথা জানায়। তখনই এরা ধর্ষণের ফন্দি আঁটে।

রবিবার মধ্য রাতে বারান্দা বেয়ে অভিযুক্তরা নির্যাতিতার বাড়িতে ঢোকে এবং তাঁকে গণধর্ষণ করে। সেই সময় বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আরেক অভিযুক্ত। গণধর্ষণের পর তারা যুবতীর ঘরে লুটপাটও চালায়। সোনার গহনা চুরি করে পালায়।

মোবাইলের লোকেশন ট্রাক করেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। আরও এক অভিযুক্ত, যে ওই আবাসনেই থাকত, সে এখনও বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us