Indian Army: ভারতের অপারেশনের পর পুঞ্চ সেক্টরে শহিদ এক জওয়ান

Indian Army: লাগাতার পাক গোলাবর্ষণ চলছে পাকিস্তানের তরফ থেকে। সীমান্তের ওপার থেকে টানা গোলাবর্ষণে মৃত্যু হয়েছে একাধিক সাধারণ নাগরিকের।

Indian Army: ভারতের অপারেশনের পর পুঞ্চ সেক্টরে শহিদ এক জওয়ান
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 08, 2025 | 12:06 AM

নয়া দিল্লি: পাক সীমান্তে শহিদ এক সেনা জওয়ান। সকাল থেকেই পাক সেনার তরফে একটানা গোলাবর্ষণ চলছে। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অন্তত ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে সেই হামলায়। ওই এলাকায় শহিদ হলেন এক জওয়ান।

বুধবার পাকিস্তানের গুলিতে হোয়াইট নাইট কর্পসের ল্যান্সনায়েক দীনেশ কুমারের মৃত্যু হয়েছে পাক সীমান্তে। সেনাবাহিনীর তরফে শহিদকে শ্রদ্ধা জানানো হয়েছে।

একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, দিনভর শেলিং করেছে পাকিস্তান। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। ‘ভারত মাতা কী জয়’ বলে জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

অপারেশন সিঁদুরের আগে ভারতের কৌশলই বুঝতে পারেনি পাকিস্তান। পাকিস্তান সেনার কাছে কোনও খবরই ছিল না, ভারতীয় সেনা কীভাবে স্ট্রাইক করবে।  ভারতীয় সেনার তরফে যে বিশেষ ধরনের অস্ত্র, বিশেষ করে যে স্পেশ্যালাইজড ড্রোন ব্যবহার করা হয়েছিল, তা আগে কখনও ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেনি। প্রথমে জঙ্গিঘাঁটিগুলোর ছবি তোলা, তারপর সেখানে মিসাইল ফায়ার করা। ড্রোন দিয়েই প্রথম হয় হামলা।

Follow Us