
পটনা: সিনেমার পর্দায় নয়, বাস্তবেই বার্নিং ট্রেন! মধ্য রাতে ভয়াবহ আগুন ট্রেনে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন ও তার পিছনে থাকা বেশ কয়েকটি কামরা। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে হঠাৎ ট্রেনে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
রবিবার গভীর রাতে বিহারে একটি ট্রেনে আগুন লাগে। সাহারসা জেলার সিমরি-বখতিয়ারপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিল সমস্তিপুর-সাহারসা ৬৩৩৪৪০ ট্রেন। যাত্রীরা উপস্থিত ছিলেন ট্রেনের ভিতরে। আচমকাই রাত তিনটে নাগাদ ট্রেনে আগুন লাগার খবর মেলে। ট্রেনের ইঞ্জিন ও পিছনের কামরা দাউদাউ করে জ্বলতে থাকে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনওমতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। খবর দেওয়া হয় দমকলে।
#WATCH | Saharsa, Bihar: A fire broke out in the engine of a rail and an adjoining coach of passenger train No. 63344 (Samastipur–Saharsa) at Simri Bakhtiyarpur railway station in Bihar’s Saharsa district around 3 AM. Passengers were evacuated safely, and no casualties have been… pic.twitter.com/NxMpJlIbie
— ANI (@ANI) August 3, 2026
খবর পাওয়ামাত্রই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। যে কামরায় আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কোনও যাত্রী আহত হননি বলেই খবর।
সাহারসার ফায়ার অফিসার নিরঞ্জন কুমার বলেন, “আমরা খবর পাই যে একটি রেল ইঞ্জিনে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই আমরা সাহারসা ফায়ার স্টেশন থেকে একটি ফোম টেন্ডার এবং একটি ওয়াটার টেন্ডার ঘটনাস্থলে পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।”
#WATCH | Saharsa, Bihar: Assistant Fire Officer Niranjan Kumar says, “We received information that a railway engine had caught fire. Upon receiving the alert, we deployed a foam tender and a water tender from the Saharsa fire station to the scene and are currently working on the… https://t.co/gObrTucfH8 pic.twitter.com/rPHoJhrNmk
— ANI (@ANI) August 3, 2026
এদিকে ট্রেনের এক যাত্রী বলেন, “ভোর ৩টে ৪০ মিনিটে সিমরি-বখতিয়ারপুর রেল স্টেশনে ট্রেনটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। আমার সাহারসায় যাওয়ার কথা ছিল, কিন্তু সমস্ত যাত্রীরা গত দুই ঘণ্টা ধরে আটকে আছেন এবং অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।”