PM Modi: ‘হিন্দু ধর্মকে ঘেন্না করে…’, মৃত্যুকুম্ভ বিতর্ক আবহে বিরোধীদের মোক্ষম জবাব মোদীর

PM Modi: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘিরে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। পাল্টা তাদের দিকে তোপ দেগেছে তারা। তবে এই সকল বাকযুদ্ধে কোনও কালেই নাক গলাননি প্রধানমন্ত্রী মোদী। এবার অবশেষে সেই নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে।

PM Modi: হিন্দু ধর্মকে ঘেন্না করে..., মৃত্যুকুম্ভ বিতর্ক আবহে বিরোধীদের মোক্ষম জবাব মোদীর
মধ্য়প্রদেশে প্রধানমন্ত্রী মোদীImage Credit source: PTI

|

Feb 23, 2025 | 5:14 PM

ভোপাল: কেউ বলেছেন ‘ফালতু’, কেউ আবার বলেছেন, ‘মৃত্যুকুম্ভ’। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘিরে বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। পাল্টা তাদের দিকে তোপ দেগেছে তারা। তবে এই সকল বাকযুদ্ধে কোনও কালেই নাক গলাননি প্রধানমন্ত্রী মোদী। এবার অবশেষে সেই নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে।

রবিবার মধ্যপ্রদেশের ছাত্তারপুরে বাগেশ্বর ধাম মেডিক্য়াল ও সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই বিরোধীদের মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে আক্রমণের পাল্টা জবাব দেন মোদী। তাঁর কথায়, ‘আজকাল আমরা দেখতে পাচ্ছি যে একাংশের নেতা ধর্ম নিয়ে উপহাস করছে। মানুষের মনে বিভাজনের বিষ ঢালছে। এমনকি, এদের এই সব কাজকর্মকে সমর্থন জোগাচ্ছে বিদেশি কিছু শক্তি। এদের দাসত্ব মানসিকতা এখনও কাটেনি। তবে হিন্দু ধর্মকে ঘেন্না করে এমন মানুষ নতুন নয়, এরা শতাব্দী ধরেই রয়েছেন।’

এরপরই তাঁর আরও দাবি, ‘এরা আমাদের ধর্ম, মন্দির, ঐতিহ্যের উপর বরাবর আক্রমণ করার চেষ্টা করে। আমাদের ভাবনাকে কালিমালিপ্ত করতে চায় ও ঐক্য় ভাঙতে চায়। আর এটাই এদের অন্যতম অভিসন্ধি।’

সাম্প্রতিককালে, মহাকুম্ভের ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা যায় ১৮ জন। শুধুই নয়াদিল্লি নয়। প্রয়াগরাজগামী ট্রেন ধরতে গিয়ে দেশের একাধিক জায়গাতেই তৈরি হয়েছে উত্তেজনা। পুণ্য উৎসব ঘিরে বারংবার এমন বিপর্যয় দেখে ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করে তিনি। আর তারপরই চড়ে রাজনৈতিক পারদ।

মমতার মতো মহাকুম্ভ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য শোনা যায় বিহারের লালু যাদবের মুখেও। মহাকুম্ভকে ‘ফালতু’ বলে কটাক্ষ করেন তিনি।

Follow Us