পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ… সাংসদদের পাশে নিয়ে ‘অখণ্ড ভারতে’র বার্তা প্রধানমন্ত্রীর

Parliament: এ দিন সংসদের অধিবেশনের প্রথমদিনেই জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এক পাশে দাঁড়িয়ে ছিলেন সাংসদ ডঃ জীতেন্দ্র সিং, এল মুরুগান। অন্যদিকে অর্জুন রাম মেঘওয়াল ও কিরণ রিজিজু দাঁড়িয়ে ছিলেন। 

পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ... সাংসদদের পাশে নিয়ে অখণ্ড ভারতের বার্তা প্রধানমন্ত্রীর
সংসদের বাইরে প্রধানমন্ত্রী। Image Credit source: Twitter

|

Jun 24, 2024 | 1:38 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন। সেই অধিবেশনের প্রথমদিনেই ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি কোণের সাংসদদের পাশে নিয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন তিনি।

এ দিন সংসদের অধিবেশনের প্রথমদিনেই জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এক পাশে দাঁড়িয়ে ছিলেন সাংসদ ডঃ জীতেন্দ্র সিং, এল মুরুগান। অন্যদিকে অর্জুন রাম মেঘওয়াল ও কিরণ রিজিজু দাঁড়িয়ে ছিলেন।

এরমধ্যে ডঃ জীতেন্দ্র সিং উত্তর ভারতের সাংসদ। এল মুরুগান দক্ষিণ ভারতের সাংসদ। পশ্চিম ভারত থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অর্জুনরাম মেঘওয়াল। উত্তর-পূর্ব ভারতের সাংসদ কিরণ রিজিজু।

দেশের বিভিন্ন প্রান্তের সাংসদদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদী “এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-র বার্তা দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এ দিন প্রধানমন্ত্রী মোদী সংসদের বাইরে বলেন, “তৃতীয়বার ক্ষমতায় এসেছি আমরা। আমাদের দায়িত্বও তিনগুণ বেড়েছে। আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, তৃতীয় কার্যকলে তিনগুণ বেশিপরিশ্রম করব। তিনগুণ বেশি ফল আনব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us