VIDEO: পাওয়ারকে চেয়ার টেনে বসতে দিচ্ছেন প্রধানমন্ত্রী, এগিয়ে দিচ্ছেন জল

Narendra Modi: মারাঠি সাহিত্য সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক নেতা।

VIDEO: পাওয়ারকে চেয়ার টেনে বসতে দিচ্ছেন প্রধানমন্ত্রী, এগিয়ে দিচ্ছেন জল
Image Credit source: ANI

Feb 22, 2025 | 6:32 AM

নয়া দিল্লি: চেয়ার টেনে দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই চেয়ারে বসছেন বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার। দেশের রাজনীতিতে যখন শাসক-বিরোধী তরজা বারবার শিরোনামে উঠে আসে, তখন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যবহার যেন এক দৃষ্টান্ত। নয়া দিল্লিতে ৯৮ তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে এমনই দৃশ্য দেখা গেল শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও।

গত বছরই মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভাষাই সাহিত্য সম্মেলনেই উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। ৭১ বছর পর দিল্লিতে এই সম্মেলনের আসর বসল।

সেই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান এনসিপি নেতার দিকে চেয়ার এগিয়ে দিয়ে তাঁকে বসতে সাহায্য করছেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, শরদ পাওয়ারকে জলও দিচ্ছেন তিনি। উল্লেখ্য, শরদ পাওয়া শুধু মহারাষ্ট্রের সরকার বিরোধী দলের নেতাই নন, এনডিএ-র বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখও তিনি।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “মারাঠি ও হিন্দি সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে মহারাষ্ট্র তথা মুম্বই।” আর সেই প্রসঙ্গেই সদ্য মুক্তি পাওয়া ‘ছাভা’ ছবির কথা উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে তৈরি হওয়া বলিউডের এই ছবির প্রশংসাও করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ছাভা ছবিটি সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। শিবাজি সাবন্তের মারাঠি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।

Follow Us