Prashant Kishor: ফের মোদী ক্ষমতায় এলে কোন বড় বদল আসছে? ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর

Prashant Kishor: এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন, এবারও মোদীর জয়ের পথ প্রশস্ত। মোদীর নেতৃত্বাধীন বিজেপি অন্তত ৩০৩ টি আসন পাবে বলে অনুমান করছেন তিনি।

Prashant Kishor: ফের মোদী ক্ষমতায় এলে কোন বড় বদল আসছে? ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর
মোদীকে নিয়ে কী বললেন প্রশান্ত কিশোরImage Credit source: GFX- TV9 Bangla

May 22, 2024 | 9:32 AM

নয়া দিল্লি: কে ক্ষমতায় আসবে, তা জানতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যদি আবারও মোদী সরকার ক্ষমতায় আসে, সে ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনার কথা বললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন, জিএসটি-র অধীনে আসতে পারে পেট্রোলিয়াম। এছাড়া দুর্নীতি রুখতে অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন তিনি।

২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রচার সামলেছিলেন যে প্রশান্ত কিশোর, তাঁর অনুমান, রাজ্যগুলির অর্থনীতির রাশ থাকতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে। আর যেহেতু সরকারের আয়ের একটা বড় উৎস হল পেট্রোপণ্য, তাই সেটাও আনা হতে পারে জিএসটি-র আওতায়।

বর্তমানে পেট্রোপণ্যের ওপর ধার্য করা হয় ভ্যাট, সেন্ট্রাল সেলস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। তবে জিএসটি ধার্য করা হয় না। অনেক দিন ধরেই জিএসটি-র আওতায় আনার দাবি উঠেছে। ফের ক্ষমতা এলে বিজেপি সরকার এ বিষয়ে ভাবতে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে সে ক্ষেত্রেও রাজ্য সরকারকে কেন্দ্রের ওপর নির্ভর করতে হবে।

এদিকে, এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন, এবারও মোদীর জয়ের পথ প্রশস্ত। মোদীর নেতৃত্বাধীন বিজেপি অন্তত ৩০৩ টি আসন পাবে বলে অনুমান করছেন তিনি। প্রশান্ত কিশোর মনে করেন, এবারও তেমন কোনও বিরোধিতা আসবে না মোদীর জয়ের পথে। এনডিএ জোটের ক্ষেত্রেও কোনও ঝুঁকি আছে বলে মনে করেন না প্রশান্ত কিশোর।

Follow Us