
নয়া দিল্লি: মাঝ আকাশে যে সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের প্রশংসা আগেই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার হাসপাতালে চিকিৎসাধীন সেই পাইলটের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাঁর প্রশংসা করেছেন মোদী। সেইসঙ্গে পাইলটের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।
বৃহস্পতিবারই পাইলটের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আর শুক্রবার পাইলটের সঙ্গে কথা বলেছেন তিনি। শুক্রবার কথা বললেন পাইলটের সঙ্গে। মাঝ আকাশে কী অভিজ্ঞতা হয়েছিল, সে কথা এদিন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন স্মিত।
গত বুধবার ফ্লাই দুবাইয়ের একটি বিমানের ককপিটের ভিতরে কোপাইলটের হাতে আক্রান্ত হন স্মিত মচ্ছর। ৩৪ হাজার ফুট উচ্চতায় বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
প্রধানমন্ত্রী লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত মচ্ছর চরম বিপদের মুখে দাঁড়িয়ে সাহসিকতা এবং দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং এক মহা বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। ভারত ক্যাপ্টেন মচ্ছারকে নিয়ে গর্বিত,” তিনি লিখেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর আরও প্রশংসা করে বলেন, “একজন ভারতীয় ৯/১১-এর মতো এক মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করেছেন।”
বৃহস্পতিবার দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “যে ঘটনাটি ঘটেছে, ভারতের ক্যাপ্টেন স্মিত অসাধারণ ধৈর্য, উপস্থিত বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়েছেন।”
মচ্ছর একজন অভিজ্ঞ পাইলট। ১৩ বছরেরও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৯,৭৫০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of…
— Narendra Modi (@narendramodi) October 1, 2026