Video: পাহাড়ি ভাষায় রাম ভজন গাইলেন কাশ্মীরি-কন্যা, কে এই তরুণী?

Kashmkiri girl: অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় কিছু অবদান রাখার তাগিদ থেকেই এই ভজন গেয়েছেন বলে জানান বাতুল জাহরা। তিনি বলেন, "ভাবলাম, রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমারও কিছু করা উচিত। আমি জুবিন নওতিয়ালের রাম ভজন শুনেছি এবং আমি ভাবলাম, আমিও এই ভজন পাহাড়ি ভাষায় গাইতে পারি। আমি আমার ভাষায় রামের ভজন রেকর্ড করি।"

Video: পাহাড়ি ভাষায় রাম ভজন গাইলেন কাশ্মীরি-কন্যা, কে এই তরুণী?
রাম ভজন গাইলেন কাশ্মীরি তরুণী বাতুল জাহরা।

|

Jan 15, 2024 | 9:26 PM

শ্রীনগর: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা তুঙ্গে। কোথাও থেকে আলো আসছে, কোথাও থেকে বিগ্রহের পোশাক আসছে, কোথাও থেকে প্রসাদ আসছে, আবার বিভিন্ন প্রান্তে মন্দিরে ঝাড়ু দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই জম্মু ও কাশ্মীরও। সেখানেও অনুরণিত হচ্ছে রাম ভজন। আর এই ভজন গাইছেন এক কাশ্মীরি-কন্যা। পাহাড়ি ভাষায় কাশ্মীরি-কন্যার রাম ভজন করার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক কাশ্মীরি-তরুণী রামের ভজন করছেন। ভজনে পাহাড়ি ভাষায় রামের জয়ধ্বনি করে তিনি বলছেন, “আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে চলেছে গোটা দেশ। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ দিন উপোস করেছেন। গোটা দেশে শ্রী রামের জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। জম্মু ও কাশ্মীরও কোনভাবে পিছিয়ে থাকবে না।”

 

কে এই কাশ্মীরি-তরুণী?

পাহাড়ি ভাষায় রামের ভজন গাওয়া এই তরুণীর নাম বাতুল জাহরা। কাশ্মীরের উরি জেলার বারামুল্লার বাসিন্দা জাহরা উরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গোটা দেশ যেভাবে অযোধ্যার রামমন্দির নিয়ে উদ্দীপনায় মেতে উঠেছে, তাঁরও কিছু করা উচিত ভাবনা থেকেই রামের ভজন গাইলেন বাতুল জাহরা।

ভাবলাম, আমার কিছু করা উচিত

অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় কিছু অবদান রাখার তাগিদ থেকেই এই ভজন গেয়েছেন বলে জানান বাতুল জাহরা। ভিডিয়োতে তিনি বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী মোদী আমাদের জম্মু ও কাশ্মীর এবং এখানকার জনগণের জন্য অনেক কিছু করছেন। তিনি এই জায়গার জন্য অনেক কিছু করেছেন। আমি একজন ভারতীয়, সঈদ সম্প্রদায়ভুক্ত এবং আমি আমার দেশকে ভালবাসি। তাই ভাবলাম, রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমারও কিছু করা উচিত। আমি জুবিন নওতিয়ালের রাম ভজন শুনেছি এবং আমি ভাবলাম, আমিও এই ভজন পাহাড়ি ভাষায় গাইতে পারি। আমি আমার ভাষায় রামের ভজন রেকর্ড করি।” মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান জাহরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us