Ramdev at Satta Sammelan: ওদের বাদে বাকি মুসলিমদের ৯৯.৯ শতাংশ রাম-কৃষ্ণের সন্তান: রামদেব

Ramdev: উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানী বিধি চালু হওয়ার বিষয়টিকেও সমর্থন করেন যোগগুরু রামদেব। তাঁর পাল্টা প্রশ্ন, "এক দেশ, এক আইন, এক ভাবনা কেন হবে না? এক দেশে দুটো পতাকা, দুটো আইন কেন হবে?" এটা উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে পুরো দেশে চালু হবে বলেও জানান রামদেব।

Ramdev at Satta Sammelan: ওদের বাদে বাকি মুসলিমদের ৯৯.৯ শতাংশ রাম-কৃষ্ণের সন্তান: রামদেব
টিভি৯ কনক্লেভের মঞ্চে রামদেব।

|

Feb 27, 2024 | 3:38 PM

নয়া দিল্লি: অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে অনেক বিরোধিতা হয়েছিল। এখনও কাশী ও মথুরায় মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক চলছে। মঙ্গলবার TV9 নেটওয়ার্কের ‘সত্তা সম্মেলনে’ উপস্থিত হয়ে এই বিষয়ে মুখ খুললেন যোগগুরু রামদেব। তিনি বলেন, “ভারতের যাঁরা নিজেদের মুঘলের বংশধর মানে, তাদের এগুলি নিয়ে আপত্তি আছে। বাকি যত মুসলিম আছে ৯৯.৯ শতাংশ, ওরা সকলে রাম-কৃষ্ণের সন্তান।”

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানী বিধি চালু হওয়ার বিষয়টিকেও সমর্থন করেন যোগগুরু রামদেব। তাঁর পাল্টা প্রশ্ন, “এক দেশ, এক আইন, এক ভাবনা কেন হবে না? এক দেশে দুটো পতাকা, দুটো আইন কেন হবে?” এটা উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে পুরো দেশে চালু হবে বলেও জানান রামদেব। তাঁর মতে, সমানাধিকার, জন্ম নিয়ন্ত্রণ হওয়াও উচিত।

যদিও আসাদুদ্দিন ওয়েইসি এই আইনকে হিন্দু রাষ্ট্রের আইন বলে উল্লেখ করেছেন। এপ্রসঙ্গে ওয়েইসিকে উল্টো মতাদর্শের লোক বলে কটাক্ষ করেন রামদেব। তিনি আরও বলেন, “ওয়েইসি যত বেশি কথা বলবেন ততই মোদীর লাভ হবে।” কটাক্ষের সুরে রামদেব আরও বলেন, “এজন্য রাজনীতিকরা ওদের (ওয়েইসির সমর্থকদের) বিজেপির বি টিম বলে, এটা আমি বলছি না।: বিরোধীরা উল্টোপাল্টা বললে মোদীজির ৪০০ পার হয়ে যাবে বলেও উল্লেখ করেন যোগগুরু। আমাদের দেশে কিছু ধর্মীয় আতঙ্কবাদী, রাজনৈতিক আতঙ্কবাদী শিক্ষা মাফিয়া, চিকিৎসা মাফিয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতকে সনাতন, আধ্যাত্মিক রাষ্ট্র উল্লেখ করে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন রামদেব। তিনি বলেন, “রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ভারতের সাংকৃতিক, ধার্মিক, আধ্যাত্মিক স্বাধীনতার এক মহা পর্ব ছিল। এটা এক ঐতিহাসিক ঘটনা।” রাম মন্দিরে প্রতিষ্ঠার সময় সেখানে উপস্থিত থাকা, সামনে থেকে পুরোটা দেখা তাঁর ‘সৌভাগ্য’ বলেও উল্লেখ করেন রামদেব। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “বিগ্রহকে দেখার পর আধঘণ্টা ধরে আমার চোখ দিয়ে শুধু জল পড়েছে।”

Follow Us