Reliance on Starlink: ‘ভারতের নীতি মানতে হবে’, স্টারলিঙ্ককে স্বাগত জানিয়ে বিবৃতি দিল রিলায়েন্স

Elon Musk Starlink: কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকও মাস্কের দাবি খারিজ করে দিয়েছিল। যেখানে বলা হয়েছিল অনুমোদনের ক্ষেত্রে দেশীয় সংস্থাগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার আগে তিনটি সংস্থা নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এবং স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় রয়েছে বলেও জানায় কেন্দ্র।

Reliance on Starlink: ভারতের নীতি মানতে হবে, স্টারলিঙ্ককে স্বাগত জানিয়ে বিবৃতি দিল রিলায়েন্স
Image Credit source: TV9 Bangla

Oct 16, 2026 | 1:35 PM

নয়া দিল্লি: ভারতে জায়গা পাচ্ছে না স্টারলিঙ্ক। এমনই অভিযোগ তুলে সম্প্রতি চর্চায় উঠে এসেছেন ইলন মাস্ক। এবার মাস্কের সেই অভিযোগের জবাবে একটি বিবৃতি প্রকাশ করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ইলন মাস্ক দাবি করেছিলেন যে, ভারতে স্টারলিঙ্ক (Starlink)-এর কাজ শুরু করতে বাধা দেওয়া হচ্ছে। ‘এক্স’ মাধ্যমে পোস্ট করে বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে স্টারলিঙ্ক সহ যে কোনও সংস্থাকে স্বাগত জানাবে তারা। তবে সব সংস্থাকেই ভারতের মানুষকে পরিষেবা দিতে হবে ও দেশের আইন ও নীতি মেনে চলতে হবে।

রিলায়েন্স তাদের বিবৃতিতে সরাসরি ইলন মাস্কের নাম উল্লেখ না করলেও, সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করেছে। রিলায়েন্স নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকৃত তথ্য প্রকাশ্যে আনতেই এই বিবৃতি বলে জানিয়েছে ওই সংস্থা।

এর আগে ইলন মাস্ক অভিযোগ করেছিলেন যে, ভারতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্টারলিঙ্কের নেটওয়ার্কে কাজ শুরু করতে বাধা দেওয়ার চেষ্টা করছেন। পরবর্তীতে মাস্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানীকে সরাসরি কটাক্ষও করেন।

বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে যে, স্টারলিঙ্কের মতোই জিও-র নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার পরিকল্পনাটিও অনুমতির অপেক্ষায় রয়েছে। তবে ভারতীয় নীতির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকও মাস্কের দাবি খারিজ করে দিয়েছিল। যেখানে বলা হয়েছিল অনুমোদনের ক্ষেত্রে দেশীয় সংস্থাগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার আগে তিনটি সংস্থা নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এবং স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় রয়েছে বলেও জানায় কেন্দ্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us