Railway Job Vacancy: ৭টি পদে লোক নিচ্ছে ভারতীয় রেল! কীভাবে আবেদন করবেন, দেখে নিন

Jobs Vacancy 2026: ৭টি পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদনের তারিখ জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা সপ্তম কেন্দ্রীয় কমিশন অনুযায়ী বিভিন্ন পে-লেভেলে বেতন পাবেন। পদ অনুযায়ী প্রাথমিক বেসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৪,৯০০ টাকা পর্যন্ত।

Railway Job Vacancy: ৭টি পদে লোক নিচ্ছে ভারতীয় রেল! কীভাবে আবেদন করবেন, দেখে নিন
ফাইল ছবিImage Credit source: Getty Images

|

Nov 12, 2026 | 6:49 PM

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেল মন্ত্রকের অধীনে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর এর মাধ্যমে মোট ১৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আইসোলেটেড ক্যাটাগরির একাধিক বিশেষ পদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। দক্ষিণ রেলের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকেও এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭টি পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদনের তারিখ জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা সপ্তম কেন্দ্রীয় কমিশন অনুযায়ী বিভিন্ন পে-লেভেলে বেতন পাবেন। পদ অনুযায়ী প্রাথমিক বেসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৪,৯০০ টাকা পর্যন্ত।

কোন পদে কত শূন্যপদ?

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৭টি বিভাগে ১৯১ জন কর্মী নিয়োগ হবে। এর মধ্যে সবথেকে বেশি শূন্যপদ আছে জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) পদে। অন্যদিকে, সবচেয়ে কম শূন্যপদ আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) পদে।

  • অনলাইনে আবেদন শুরু – ৫ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ – ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ পর্যন্ত
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ – ৬ ডিসেম্বর ২০২৬
  • আবেদনপত্র সংশোধন – ৭ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬
  • কম্পিউটার বেসড টেস্ট – এখনও দিন ঘোষণা হয়নি।

কীভাবে আবেদন করবেন?

১) প্রথমে RRBএর সরকারি ওয়েবসাইট rrbapply.gov.in এ যান।

২) নতুন প্রার্থী হলে রেজিস্ট্রেশন করুন। আগে থেকে রেজিস্টার করা থাকলে লগ ইন করতে হবে।

৩) এরপর Centralized Employment Notification CEN 09/2026 খুঁজে বের করতে হবে।

৪) অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে।

৫) নির্ধারিত ফরম্যাট অনুযায়ী, প্রয়োজনীয় নথি, ছবি ও সিগনেচার আপলোড করতে হবে।

৬) অনলাইনে পেমেন্ট করতে হবে।

৭) সব ভাল করে পড়ে নিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

৮) আবেদনপত্রটি ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে, যাতে পরে কাজে লাগে।

আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন পদ্ধতি, পরীক্ষার নিয়ম ও যাবতীয় শর্ত বিস্তারিত ভাবে পড়ে নেবেন। কারণ, ৭টি পদের ক্ষেত্রে যোগ্যতাপর্ব আলাদা। এছাড়া আবেদন সংক্রান্ত কোনও বিভ্রান্তি হলে রেলের রিক্রুটমেন্টের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us