প্রকাশ্যে আরএসএস নেতাকে গুলি করে খুন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিল ফরেনসিক দলও। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঋষভকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ঋষভ নৌসেনার জওয়ান। পুলিশের দাবি, শিবাজির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ঋষভদের। গাড়ি পার্ক করা নিয়ে সামান্য অশান্তির ঘটনা সেই বিবাদকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দেয়।

প্রকাশ্যে আরএসএস নেতাকে গুলি করে খুন

Oct 27, 2026 | 12:06 AM

বচসার জেরে গুলি করে খুন আরএসএস নেতাকে। পরিবারের ৩ সদস্যকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের সাদতগঞ্জের নয়াবস্তা এলাকায়। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির সামনে মন্দিরের কাছে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে ঋষভ শুক্লা নামে এক ব্যক্তির সঙ্গে তর্ক শুরু হয় আরএসএস নেতা শিবাজি তিওয়ারির। সেখানে ছিলেন ঋষভের ভাই শিবেন্দ্র ও সুয়াশ। অশান্তি চরমে ওঠে। অভিযোগ, এরপর বাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন ঋষভ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবাজি ও সুয়াশের। শিবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিল ফরেনসিক দলও। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঋষভকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ঋষভ নৌসেনার জওয়ান। পুলিশের দাবি, শিবাজির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ঋষভদের। গাড়ি পার্ক করা নিয়ে সামান্য অশান্তির ঘটনা সেই বিবাদকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দেয়। অভিযুক্ত ঋষভের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us