Toll Tax : আর দাঁড়ানোর প্রয়োজন নেই টোল প্লাজায়, বড় ঘোষণা গড়করির!

ডিসেম্বরের মধ্যে দেশের সব জাতীয় সড়কে 'স্বয়ংক্রিয়' টোল ব্যবস্থা চালুর ঘোষণা করেছেন নীতিন গড়করি। এবং অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল কাটা হবে। এই উদ্যোগ যানজট কমাবে, জ্বালানি সাশ্রয় করবে ও লজিস্টিক খরচ কমিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে। এতে যাতায়াত হবে দ্রুত ও আধুনিক।

| Edited By: Moumita Das

Apr 26, 2026 | 5:00 AM

1 / 8
হাইওয়েতে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বড় বদল আস্তে চলেছে দেশের টোল ব্যবস্থায়। (AI)

হাইওয়েতে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বড় বদল আস্তে চলেছে দেশের টোল ব্যবস্থায়। (AI)

2 / 8

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, টোল প্লাজায় গাড়ি থামানোর ঝামেলা মিটিয়ে এবার সিমলেস (seamless) বা বাধাহীন যাত্রা নিশ্চিত করবে কেন্দ্র। (AI)

3 / 8

কিভাবে কাজ করবে এই ব্যবস্থা ? ব্যবস্থা করা হবে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) ক্যামেরা ও অত্যাধুনিক AI প্রযুক্তি। (AI)

4 / 8

গাড়ি না থামিয়েই টোল কাটা হবে ফাস্ট্যাগ (FASTag) থেকে। এর ফলে যে শুধু সময়ই বাঁচবে না, তার সঙ্গে সাশ্রয় হবে বিপুল পরিমান মূল্যবান জ্বালানিও। (AI)

5 / 8

ভারতের অর্থনীতির অক্সিজেন হলো লজিস্টিক। লক্ষ্য হল, এই খরচকে সিঙ্গল ডিজিটে নামিয়ে আনা, যা বর্তমানে প্রায় ১০ শতাংশ। (AI)

6 / 8

প্রযুক্তির পাশাপাশি থাকছে কঠোর শাসন। টোল না দিলে আসবে ই-নোটিস, এমনকি 'বাহন' পোর্টালে ব্ল্যাকলিস্টেড হতে পারে আপনার গাড়ি। (AI)

7 / 8

২২ লক্ষ কোটি টাকার তেল আমদানির বোঝা কমাতে এবার বায়ো-ফুয়েল ও বিকল্প জ্বালানিতে জোর দিচ্ছে সরকার। দূষণমুক্ত ভারতের পথে একটি বড় পদক্ষেপ এটি। (AI)

8 / 8

আমেরিকা ও ইউরোপকেও টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। উন্নত পরিকাঠামো ও প্রযুক্তির হাত ধরে ভারত হতে চলেছে সত্যিকারের 'গ্লোবাল পাওয়ার'। (AI)

Loading...
Unable to load recommendations.
Follow Us