Earthquake: মাঝ রাত থেকে শুরু ভূমিকম্প, একে একে কাঁপল আফগানিস্তান থেকে লাদাখ

Earthquake: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্পটি আফগানিস্তানে হয়েছে। রাত ২টো ২৬ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

Earthquake: মাঝ রাত থেকে শুরু ভূমিকম্প, একে একে কাঁপল আফগানিস্তান থেকে লাদাখ
প্রতীকী চিত্র

|

Apr 07, 2024 | 9:34 AM

কার্গিল: সপ্তাহ শেষেও নিস্তার নেই। আবার ভূমিকম্প দেশে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশে ভূমিকম্পের পর এবার ভূমিকম্প লাদাখে। রবিবার সকালেই ভূমিকম্প হয় লাদাখে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। শুধু লাদাখেই নয়, জম্মু-কাশ্মীরেও এই ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে, আফগানিস্তানেও মধ্য় রাতে জোরাল ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্পটি আফগানিস্তানে হয়েছে। রাত ২টো ২৬ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আফগানিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

এর কয়েক মিনিট বাদেই, রাত ২টো ৪৭ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়। জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ার অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

আজ সকালে, লাদাখে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। জম্মু-কাশ্মীর ও লাদাখের ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Follow Us