Supreme Court-SIR: মুর্শিদাবাদে ৫১৪, পূর্ব মেদিনীপুরে ৭৭০ আবেদনের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টে পুরো তালিকা দিল কমিশন

কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য জমা পড়লেও, তার মধ্যে কতগুলি নাম যুক্ত করার আবেদন আর কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন, তা স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কোন জেলার কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা স্পষ্ট করেছে কমিশন।

Supreme Court-SIR: মুর্শিদাবাদে ৫১৪, পূর্ব মেদিনীপুরে ৭৭০ আবেদনের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টে পুরো তালিকা দিল কমিশন
Image Credit source: PTI

Sep 19, 2026 | 12:43 PM

নয়া দিল্লি: গত বছর পশ্চিমবঙ্গে শুরু হওয়া বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর জট কাটেনি এখনও। মাঝে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও, এখনও বহু আবেদনের নিষ্পত্তি হওয়া বাকি। আগামী ৬ অক্টোবর বাংলার দুই বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে সামনে এল, ঠিক কত আবেদনের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় কমিশনের কাছে এসআইআর সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্যট বাগচী ও বিচারপতি এস মোহানার বেঞ্চে গত ১৬ সেপ্টেম্বর হলফনামা জমা দিয়েছে কমিশন। কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য জমা পড়লেও, তার মধ্যে
কতগুলি নাম যুক্ত করার আবেদন আর কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন, তা স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কোন জেলার কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা স্পষ্ট করেছে কমিশন।

কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, মোট ৩৮,২০,৬৮৩ গুলি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,০২,২৩১ টির।

এর আগের শুনানিতে আবেদনকারী আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্য দিয়ে জানিয়েছিল ৮০ শতাংশ আবেদন জমা পড়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আর ২০ শতাংশ আবেদন জমা পড়েছে নাম যুক্ত করার জন্য।

অন্যদিকে, শুনানিতে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আবেদন করেন, যাতে কলকাতা ও হাওড়ার আবেদনগুলি আগে নিষ্পত্তি করা হয়। সামনে পুরভোট হওয়ার কথা এই দুই জায়গায়। সে কথা মাথায় রেখেই এই আবেদন করা হয়েছে।

কোন জেলায় কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, একনজরে

জেলা আবেদনের সংখ্যা নিষ্পত্তি হওয়া আবেদন নিষ্পত্তি না হওয়া আবেদন
কোচবিহার ১৫২,৫৫৫ ১,২৫২ ১৫১,৩০৩
জলপাইগুড়ি ৬১,০৯১ ৭৫৫ ৬০,৩৩৬
দার্জিলিং ৫১,০৩২ ১৬০ ৫০,৮৭২
উত্তর দিনাজপুর ৩১২,২৫৯ ৯,১০৪ ৩০৩,১৫৫
দক্ষিণ দিনাজপুর ৮৫,১০৫ ১০,২৫৪ ৭৪,৮৫১
মালদহ ৫৩১,৩৪৫ ১,৫১৪ ৫২৯,৮৩১
মুর্শিদাবাদ ৭৪৭,৯২১ ৫১৪ ৭৪৭,৪০৭
নদিয়া ১৯৪,৫৯২ ৩,৩৯৭ ১৯১,১৯৫
উত্তর ২৪ পরগনা ৩৫৯,৩৭৫ ৩০১ ৩৫৯,০৭৪
দক্ষিণ ২৪ পরগনা ৩২১,৭৫৪ ২২,০৪৯ ২৯৯,৭০৫
দক্ষিণ কলকাতা ৩৯,৮৫০ ৮২৯ ৩৯,০২১
উত্তর কলকাতা ২৯,৬২৮ ৯৮২ ২৮,৬৪৬
হাওড়া ১,৬৫,০৬৭ ৩,৬৭৪ ১,৬১,৩৯৩
হুগলি ১,০৭,১১১ ২৭,৩৫৬ ৭৯,৭৫৫
পূর্ব মেদিনীপুর ৪১,২১০ ৭৭০ ৪০,৪৪০
পশ্চিম মেদিনীপুর ৫৭,০০৭ ১,৩৯৫ ৫৫,৬১২
পুরুলিয়া ১৫,০০৫ ৮,৩৩৯ ৬,৬৬৬
বাঁকুড়া ১৯,১৫৯ ৬,৮৭৪ ১২,২৮৫
পূর্ব বর্ধমান ২,৮০,০২৯ ১৩১ ২,৭৯,৮৯৮
বীরভূম ১,৩২,৯৮৬ ১,৩৩৩ ১,৩১,৬৫৩
আলিপুরদুয়ার ৪৪,৫৫৭ ২৪১ ৪৪,৩১৬
কালিম্পং ৩,৬৪৭ ৩২ ৩,৬১৫
ঝাড়গ্রাম ৩,৫৬৯ ৪১ ৩,৫২৮
পশ্চিম বর্ধমান ৬৪,৮২৯ ৯৩৪ ৬৩,৮৯৫
মোট ৩৮,২০,৬৮৩ ১,০২,২৩১ ৩৭,১৮,৪৫২

 

Loading...
Unable to load recommendations.
Follow Us