Indian Railways: ৪৪০ কোটি টাকার ছাড়পত্র! বড় উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলে

রেলের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৩.৫২ মিলিয়ন টন পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চলাচল আরও দ্রুত, নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন হবে। শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ আরও মজবুত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

Indian Railways: ৪৪০ কোটি টাকার ছাড়পত্র! বড় উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলে
ভারতীয় রেলImage Credit source: Ramesh Pathania/Mint via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 03, 2026 | 11:25 PM

কলকাতা: বাংলায় বড় বিনিয়োগ রেলের। দক্ষিণ-পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন নির্মাণে ৪৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। উচ্চ ব্যস্ততাসম্পন্ন এই রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের ক্রমবর্ধমান পরিবহণের চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন–মেদিনীপুর অংশটি দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ হাই ইউটিলাইজেশন নেটওয়ার্ক (HUN-2)-এর অন্তর্গত। বর্তমানে এই রুটের একটি অংশ একক লাইনের হওয়ায় ট্রেন চলাচলে চাপ তৈরি হচ্ছে। নতুন তৃতীয় লাইন চালু হলে লাইনের চাপ কমবে।

এই রুট দিয়ে কয়লা,লৌহ আকরিক, ইস্পাত,সিমেন্ট, পেট্রোলিয়ামজাত পণ্য, সার, খাদ্যশস্য-সহ নানা গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ করা হয়। বছরে প্রায় ২৩.৮০ মিলিয়ন টন পণ্য এই করিডর দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে লাইনের ব্যবহার ক্ষমতা ১১৫.৭১ শতাংশে পৌঁছে যাওয়ায় অতিরিক্ত রেললাইন নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৩.৫২ মিলিয়ন টন পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চলাচল আরও দ্রুত, নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন হবে। শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ আরও মজবুত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us