Supreme Court: ‘আমরা সব জানি’, এসআইআর মামলায় বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

দোলা সেনের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশনের হলফনামা প্রমাণ করেছে যে আবেদনকারীরাই ঠিক। অনৈতিকভাবে ফর্ম ৬ সংশোধন করা হয়েছে বলেও মন্তব্য় করেন তিনি। উল্লেখ্য, সোমবার আদালতে দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, তারা ফর্ম ৬-এ কোনও পরিবর্তন করেনি।

Supreme Court: আমরা সব জানি, এসআইআর মামলায় বললেন প্রধান বিচারপতি সূর্য কান্ত
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit source: Tv9 Bangla

Oct 27, 2026 | 10:04 PM

নয়া দিল্লি: এসআইআর (SIR) তথা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সবটাই খতিয়ে দেখার আশ্বাস দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্বাচন কমিশনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখবে শীর্ষ আদালত।

এদিন নির্বাচন কমিশন সংক্রান্ত সব মামলার শুনানি মুলতবি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হবে আগামী ১৭ নভেম্বর। নির্বাচন কমিশনের কাজকর্ম, মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং আইন মেনে না চলার অভিযোগে দোলা সেনের দায়ের করা মামলায় নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

এদিন এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে রাহুল গান্ধীর তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আর্জি জানান, যাতে নির্বাচন কমিশনে এই সংক্রান্ত যাবতীয় ফাইল এবং রেকর্ড সংরক্ষণ করা হয়, যাতে মতপার্থক্য হয়েছিল কি না, তা স্পষ্ট হয়।

এই আর্জি শুনে প্রধান বিচারপতি বলেন, “আমরা সব জানি। সবটা খতিয়ে দেখব।” সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। সব পক্ষকে পাল্টা হলফনামা পেশ করার সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সিংভি বলেন, “পুরো ইস্যুটা নির্ভর করছে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির উপরে। সিদ্ধান্তটা একতরফা নেওয়া হয়েছে নাকি একযোগে নেওয়া হয়েছে।”

দোলা সেনের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশনের হলফনামা প্রমাণ করেছে যে আবেদনকারীরাই ঠিক। অনৈতিকভাবে ফর্ম ৬ সংশোধন করা হয়েছে বলেও মন্তব্য় করেন তিনি। উল্লেখ্য, সোমবার আদালতে দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, তারা ফর্ম ৬-এ কোনও পরিবর্তন করেনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us