Phone Number: সমাজমাধ্যমে নিজের নম্বর দিয়ে বিরোধী দলনেতা লিখলেন, ‘আগামী ৪৮ ঘণ্টা আমাকে কেউ ফোন ধরবেন না’! নেপথ্যে কোন রহস্য?

Jitendra Chaudhury Phone Stolen: ফোনটি হারিয়ে যাওয়ার পর জীতেন্দ্র চৌধুরীর পক্ষ থেকে একটি বিকল্প যোগাযোগের নম্বর জারি করা হয়েছে। তিনি জানিয়েছেন, যদি কেউ ফোনটির হদিস পান বা ফেরত দিতে চান, তবে যেন দ্রুত সেই নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করেন। পাশাপাশি ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

Phone Number: সমাজমাধ্যমে নিজের নম্বর দিয়ে বিরোধী দলনেতা লিখলেন, আগামী ৪৮ ঘণ্টা আমাকে কেউ ফোন ধরবেন না! নেপথ্যে কোন রহস্য?
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2026 | 7:30 PM

নয়া দিল্লি: রামলীলা ময়দানের ইন্ডি জোটের সমাবেশ থেকে চুরি হয়ে গেল ত্রিপুরার শীর্ষ বাম নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর মোবাইল ফোন।রবিবার রামলীলা ময়দানে অনুরাগী ও কর্মী-সমর্থকদের ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁর পকেট থেকে ফোনটি হাতিয়ে নেয় বলে জানা গেছে। অনেক খোঁজাখুঁজি করেও ফোনটির হদিস মেলেনি।

ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে জীতেন্দ্র চৌধুরীর ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলীয় নথি এবং যোগাযোগের নম্বর ছিল। ফলে ফোনটি চুরি হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ফোনটি হারিয়ে যাওয়ার পর জীতেন্দ্র চৌধুরীর পক্ষ থেকে একটি বিকল্প যোগাযোগের নম্বর জারি করা হয়েছে। তিনি জানিয়েছেন, যদি কেউ ফোনটির হদিস পান বা ফেরত দিতে চান, তবে যেন দ্রুত সেই নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করেন। পাশাপাশি ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রামলীলা ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও কেন্দ্রের নীতির বিরুদ্ধে বিরাট সমাবেশ করেছে বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং অখিলেশ যাদবসহ ইন্ডি জোটের শীর্ষস্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us