দেখে বোঝার উপায় নেই, আচরণ দেখেই সন্দেহ জেগেছিল! TTE-র ছবি তুলে পাঠাতেই যা সামনে এল…

TTE: বাকি আর পাঁচটা ট্রেনের মতোই এই ট্রেনেও টিটিই উঠেছিলেন। তিনি টিকিট পরীক্ষা করছিলেন, তবে তাঁর হাতে কোনও লিস্ট ছিল না। টিকিট চেকিংয়ের পদ্ধতিও কেমন যেন আলাদা। 

দেখে বোঝার উপায় নেই, আচরণ দেখেই সন্দেহ জেগেছিল! TTE-র ছবি তুলে পাঠাতেই যা সামনে এল...
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Aug 31, 2024 | 4:15 PM

পটনা: ট্রেন ছাড়তেই টিটিই উঠেছিলেন। একে একে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। কিন্তু এই টিটিই-র হাবভাব যেন একটু আলাদা। কথাবার্তাও অসংলগ্ন। ট্রেন নিয়ে কিছুই বলত পারছেন না। সন্দেহ হতেই এক ব্যক্তি ছবি তুলে রেল কর্তৃপক্ষের কাছে পাঠান। তারপর যা জানা গেল, তাতে চক্ষু চড়কগাছ সকলের। কে ছিল এই টিটিই?

বিহারের পটনা থেকে দারভাঙ্গা হয়ে জোগবনি যাচ্ছিল ইন্টারসিটি এক্সপ্রেস। বাকি আর পাঁচটা ট্রেনের মতোই এই ট্রেনেও টিটিই উঠেছিলেন। তিনি টিকিট পরীক্ষা করছিলেন, তবে তাঁর হাতে কোনও লিস্ট ছিল না। টিকিট চেকিংয়ের পদ্ধতিও কেমন যেন আলাদা।

যাত্রীদের সন্দেহ হতেই একজন ওই টিটিই-র ছবি তোলেন। এরপর সমস্তিপুরে রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়। সঙ্গে সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখে রেল কর্তৃপক্ষ। জানা যায়, ওই ব্যক্তি আসলে টিটিই নন। যাত্রীদের টিকিট পরীক্ষা করার নাম করে টাকা আদায় করছিলেন ওই ব্যক্তি। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

দারভাঙ্গা জংশন থেকে গ্রেফতার হওয়া ওই নকল টিটিই-র নাম অখিল চৌধুরী। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ট্রেনে এই কাণ্ড ঘটছিল। যদিও যুবক দাবি করে যে সে টিকিট পরীক্ষা করছিলেন না।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Loading...
Unable to load recommendations.
Follow Us