WITT: কোন পথে ‘সুপার পাওয়ার’ হয়ে উঠছে ভারত, WITT-তে ব্যাখ্যা দেবেন দেশের মন্ত্রীরা

WITT: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন আরও একাধিক মন্ত্রী ও রাজনীতিক। সম্মেলনে উপস্থিত থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, রেল, তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।

WITT: কোন পথে সুপার পাওয়ার হয়ে উঠছে ভারত, WITT-তে ব্যাখ্যা দেবেন দেশের মন্ত্রীরা
গ্লোবাল সামিটImage Credit source: TV9 Network

Feb 25, 2024 | 10:18 AM

নয়া দিল্লি: আজ, রবিবার থেকে শুরু হচ্ছে TV9 নেটওয়ার্কের শীর্ষ সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিংকস টুডে’ (What India Thinks Today)। তিন দিনের সম্মেলনে নানা বিষয়ে কথা বলবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। ভারত কোন পথে এগোচ্ছে, তা নিয়েই হবে আলোচনা। সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি এই সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন আরও একাধিক মন্ত্রী ও রাজনীতিক। সম্মেলনে উপস্থিত থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, রেল, তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। আন্তর্জাতিক স্তরে ভারতের গুরুত্ব কীভাবে বাড়ছে, তা নিয়েই আলোচনা হবে প্রথম ও দ্বিতীয় দিনে।

লোকসভা নির্বাচন আসন্ন। আগামী এপ্রিল মাসেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনে সাক্ষাৎকার দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। ২০২৪-এর নির্বাচন কেন দেশ পেরিয়ে বিদেশেও প্রভাব ফেলবে, সে বিষয়ে আলোকপাত করবেন তাঁরা।

এছাড়াও আলোচনায় অংশ নেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্য প্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন যাদব ও ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই।

উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরা। এই সম্মেলনের আলোচনায় অংশ নেবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট, মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালভাটোর বাবোনস। ভারত কীভাবে ক্রমশ ‘সুপার পাওয়ার’ হিসেবে নিজেকে প্রমাণ করছে, তা নিয়েই আলোচনা হবে দু দিন ধরে।

সুপার পাওয়ার হিসেবে ভারতের উত্থান

অর্থনীতি, প্রযুক্তি থেকে সংস্কৃতি- সব ক্ষেত্রে কীভাবে ভারত ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে, তা নিয়ে আলোচনা হবে দু দিনের সম্মেলনে। বিভিন্ন বিষয়ে ভাগ করে হবে আলোচনা। ‘Fintech 3.0: Challenges and Opportunities’ – এই বিষয়ে আলোচনা করবেন ভারত পে-র চেয়ারম্যান তথা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার। ‘Infra, Investment and IT: India’s 31 imperative’ -এই বিষয়ে বক্তব্য রাখবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘Gearing Up For Sports Ascendancy’ শীর্ষক আলোচনায় কথা বলবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

‘The Inaugural’

প্রথম দিনে ‘The Inaugural’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে সম্মেলন। ভারত কীভাবে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, তা দিয়েই শুরু হবে প্রথম দিনের আলোচনা। ‘The Female Protagonist – The New Hero’ শীর্ষক আলোচনায় এদিন উপস্থিত থাকবেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রবীনা ট্যান্ডন। এছাড়াও এই বিষয়ে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি খুশবু সুন্দর, ফুটবল বিশেষজ্ঞ জুলিয়া ফার। ‘Boundless Bharat: Beyond Bollywood’- এই বিষয়ে আলোচনায় উপস্থিত থাকবেন অভিনেতা শেখর কাপুর।

নক্ষত্র সম্মান

আঞ্চলিক ক্ষেত্রে আগেও নক্ষত্র সম্মান পুরস্কার প্রদান করেছে TV9 নেটওয়ার্ক। এবার জাতীয় স্তরে দেওয়া হবে সেই সম্মান। ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হবে এই সম্মান।

দ্বিতীয় দিন

বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সে বিষয়ে কথা বলতে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর আলোচনার বিষয় হবে ‘Rise Of The Global South’। এছাড়া নারী শক্তি নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর বক্তব্যের বিষয়, ‘Naari Shakti: Driving Mission Viksit Bharat’। Cinema for New India- বিষয়ে আলোচনা করবেন অভিনেতা আয়ুস্মান খুরানা, আর অভিনেত্রী কঙ্গনা রানাউতের আলোচনার বিষয় Creativity: World Is My Oyster। Creating An Equitable Boardroom, Setting The Record Straight, Not An Era Of War: India As A Global Peace Catalyst- এই সব বিষয়েও আলোচনা হবে।

TV9 ভারতবর্ষ সত্তা সম্মেলন

অর্থনৈতিক সংস্কার নিয়ে যেমন কথা হবে এই সম্মেলনে, তেমনই আলোচনা হবে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি নিয়ে। ভারতে বিনিয়োগের কতটা সুযোগ তৈরি হয়েছে, নতুন ভারত নিয়ে কী ভাবছেন রাজনীতিবিদরা- এই সব বিষয়ে আলোচনা শুনতে চোখ রাখতে হবে TV9 নেটওয়ার্কের-এর হোয়াট ইন্ডিয়া থিংকস টুডে সম্মেলনে।

TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস এই সম্মেলনের থিমের নামকরণ করেছেন, ‘India: Poised For The Next Big Leap’। অর্থাৎ ভারত কোন পথে এগোচ্ছে, তা নিয়েই আলোচন করবেন নেতা-মন্ত্রী ও অন্যান্য অতিথিরা।

Follow Us