WITT: ‘চিন-রাশিয়ার মতো দেশকে একমঞ্চে এনেছি আমরা’, সফট পাওয়ার কী, বোঝালেন জি-২০র শেরপা অমিতাভ কান্ত

Amitabh Kant: "ব্রান্ড ইন্ডিয়া: লেভারেজিং সফট পাওয়ার" শীর্ষক অনুষ্ঠানে তিনি সফট পওয়ার কী, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, "আমার মনে হয়, জি-২০ হল সফট ও হার্ড পাওয়ারের সংমিশ্রণ। জি-২০তে আমাদের সফট পাওয়ার ছিল দেশের প্রতিটি রাজ্যে, ২০০টি শহরে বৈঠক করা। প্রত্যেকটি রাজ্য নিজেদের সংস্কৃতি ও কলাকে তুলে ধরেছে।"

WITT: চিন-রাশিয়ার মতো দেশকে একমঞ্চে এনেছি আমরা, সফট পাওয়ার কী, বোঝালেন জি-২০র শেরপা অমিতাভ কান্ত
জি-২০ র শেরপা অমিতাভ কান্ত।Image Credit source: TV9 Network

|

Feb 25, 2024 | 7:39 PM

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 নেটওয়ার্ক আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে”। এই সম্মেলনেই জি-২০ নিয়ে কথা বলেন জি-২০-র শেরপা অমিতাভ কান্ত। জি-২০ সম্মেলনের আয়োজন করে বিশ্বমঞ্চে নিজের বিশেষ স্থান তৈরি করেছে ভারত। এটি ভারতের সফট পাওয়ার ছিল না হার্ড পাওয়ার নাকি স্মার্ট পাওয়ার, তাই-ই ব্যাখ্যা করেন অমিতাভ কান্ত।

TV9 নেটওয়ার্কের কনক্লেভের প্রথমদিনেই ভারতের সফট পাওয়ার নিয়ে কথা বলেন ভারতের জি-২০র শেরপা অমিতাভ কান্ত।  “ব্রান্ড ইন্ডিয়া: লেভারেজিং সফট পাওয়ার” শীর্ষক অনুষ্ঠানে তিনি সফট পওয়ার কী, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, “আমার মনে হয়, জি-২০ হল সফট ও হার্ড পাওয়ারের সংমিশ্রণ। জি-২০তে আমাদের সফট পাওয়ার ছিল দেশের প্রতিটি রাজ্যে, ২০০টি শহরে বৈঠক করা। প্রত্যেকটি রাজ্য নিজেদের সংস্কৃতি ও কলাকে তুলে ধরেছে। এক বিশ্ব, এক পরিবার চিন্তাধারাকে তুলে ধরেছি আমরা। রাজনৈতিক, ভৌগলিক বিভিন্নতা থাকলেও আমরা জি-২০তে সব কিছুর মেলবন্ধনকে সফলভাবে তুলে ধরতে পেরেছি।”

সফট পাওয়ার কী, এই বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন, “সফট পাওয়ার একটি চিন্তাধারা, যা একজন আমেরিকান অধ্যাপক প্রথম ব্যবহার করেছিলেন। কীভাবে একটা ব্রান্ড তৈরি করে মানুষের মননে প্রবেশ করা যায়, তাই-ই হল সফট পাওয়ার। জি-২০ তে আমরা জি-৭কে একসঙ্গে আনতে পেরেছি, উদীয়মান শক্তিকে একসঙ্গে আনতে পেরেছি। চিন, রাশিয়ার মতো দেশকে একসঙ্গে আনতে পেরেছি। এটা ভারতের সব দেশের সঙ্গে মিলিতভাবে কাজ করার ক্ষমতাকেই তুলে ধরে।”

তিনি আরও বলেন, “কূটনীতি ও সফট পাওয়ারের মধ্যে সূক্ষ পার্থক্য রয়েছে। আমরা ভারতের ডিজিটাল শক্তি তুলে ধরেছি। বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নতি তুলে ধরা হয়েছে। এটাই ভারতের সফট পাওয়ারের পরিচয়।”

Follow Us