VIRAL VIDEO: সিঙাড়া কিনতে চলে গিয়েছেন লোকো পাইলট, তাই ট্রেন দাঁড়িয়ে থাকল দীর্ঘক্ষণ!

Indian Railways: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো, যেখানে দাবি করা হচ্ছে যে ট্রেনের লোকো-পাইলট মাঝপথে ট্রেন থামিয়ে দিয়েছিলেন সিঙাড়া কিনতে। একটি ডেমু ট্রেনের লোকো পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ট্রেন থামিয়ে সিঙাড়া কিনতে যাওয়ার।

VIRAL VIDEO: সিঙাড়া কিনতে চলে গিয়েছেন লোকো পাইলট, তাই ট্রেন দাঁড়িয়ে থাকল দীর্ঘক্ষণ!
লোকো পাইলটের কীর্তি ভাইরাল।Image Credit source: X

|

Jul 08, 2026 | 4:15 PM

ভোপাল: কোনও যান্ত্রিক ত্রুটি বা কুয়াশা কিংবা কোনও দুর্ঘটনা নয়, ভাবুন তো আপনার ট্রেন লেট করছে, কারণ রেলকর্মীর সিঙাড়া খেতে ইচ্ছা করেছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো, যেখানে দাবি করা হচ্ছে যে ট্রেনের লোকো-পাইলট মাঝপথে ট্রেন থামিয়ে দিয়েছিলেন সিঙাড়া কিনতে। লোকো পাইলট সিঙাড়া কিনে উঠতেই ট্রেন আবার ছেড়ে দেয়।

দাবি করা হচ্ছে, ভাইরাল ভিডিয়োটি মধ্য প্রদেশের ইন্দোরের। একটি ডেমু ট্রেনের লোকো পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ট্রেন থামিয়ে সিঙাড়া কিনতে যাওয়ার। এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় ওঠে।

ভিডিয়োটি নজরে আসে রেলওয়ে-রও। ভারতীয় রেলওয়ে ভিডিয়োর সত্যতা যাচাই করে বলে যে এই ভিডিয়োটি নকল এবং বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিয়োটিতে দাবি করা হয়েছে যে এটি প্যাসেঞ্জার ট্রেন ছিল। রেল এও জানিয়েছে যে সেটি মালগাড়ি, প্যাসেঞ্জার ট্রেন নয়।

ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, মাঝ পথে মালগাড়ি দাঁড় করিয়ে খাবার কিনতে যাননি লোকো পাইলট। ট্রেন আগে থেকেই দাঁড়িয়েছিল সিগন্যালের কারণে। খাবার কেনার জন্য ট্রেন থামানো হয়নি। যে সময়টুকু দাঁড়িয়েছিল ট্রেন, তার মাঝখানে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট নেমে খাবার কেনেন।

Follow Us