Narendra Modi: ‘এই দুঃসময়ে ওয়েনাড়বাসীর পাশে আমরা সবাই’, মর্মস্পর্শী বার্তা মোদীর

Narendra Modi: গত ৩০ জুলাই ভারী বৃষ্টির পর ধস নামে ওয়েনাড়ে। সেই বিধ্বংসী ধসে মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। ধসে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নামেন এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সিভিল ডিফেন্সের কর্মীরা। দিনরাত এক করে উদ্ধারকাজ চালান তাঁরা। শনিবার ওয়েনাড়ে গিয়ে কখনও হেঁটে, কখনও আকাশপথে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi: এই দুঃসময়ে ওয়েনাড়বাসীর পাশে আমরা সবাই, মর্মস্পর্শী বার্তা মোদীর
শনিবার ওয়েনাড় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Aug 11, 2024 | 7:33 PM

ওয়েনাড়: ভারী বৃষ্টির জেরে বিধ্বংসী ভূমিধস। তছনছ কেরলের ওয়েনাড়। প্রাণ হারিয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। গৃহহারা অনেকে। এই পরিস্থিতিতে গতকাল ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বজনহারা, গৃহহারা মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সমবেদনা জানান। তাঁদের পুনর্বাসনের জন্য সরকার সবরকম পদক্ষেপ করছে বলে আশ্বাস দেন। এরপর এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে মর্মস্পর্শী বার্তা দেন।

এক্স হ্যান্ডলে ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী বলেন, “প্রাকৃতিক বিপর্যয়ে হাজার হাজার মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। প্রকৃতি তার রুদ্র রূপ দেখিয়েছে। আমি ত্রাণ শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে বিপর্যয়ের আগাগোড়া জেনেছি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছি। যাঁরা আপনজনদের হারিয়েছেন, তাঁদের সেই ক্ষতি পূরণ করা যাবে না। কিন্তু, তাঁদের ভবিষ্যৎ, তাঁদের স্বপ্ন যাতে শেষ না হয়ে যায়, তা দেখা আমাদের সবার দায়িত্ব। ভারত সরকার ও পুরো দেশ এইসময় তাঁদের পাশে রয়েছে। তাঁদের সাহায্য করতে ভারত সরকার সবরকম চেষ্টা করবে, এটা আমার আশ্বাস।”

গত ৩০ জুলাই ভারী বৃষ্টির পর ধস নামে ওয়েনাড়ে। সেই বিধ্বংসী ধসে মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। ধসে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নামেন এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সিভিল ডিফেন্সের কর্মীরা। দিনরাত এক করে উদ্ধারকাজ চালান তাঁরা। শনিবার ওয়েনাড়ে গিয়ে কখনও হেঁটে, কখনও আকাশপথে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ধসে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মোদী। আহতদের সঙ্গে কথা বলেন। এক ছোট শিশুকে আদর করতে দেখা যায়। আর এক নাবালকের কথা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us