Ramdev at Satta Sammelan: বুম পাশে রেখে মঞ্চেই শীর্ষাসন, ‘সত্তা সম্মেলনে’ যোগের কসরৎ দেখালেন রামদেব

Ramdev at Satta Sammelan: যোগগুরু রামদেবের প্রায় ১ লক্ষ কোটির সাম্র্রাজ্য। আগামী ৫ বছরে তা ৫ লক্ষ কোটি হবে বলে TV9-এর মঞ্চে উল্লেখ করেছেন রামদেব।

Feb 27, 2024 | 4:26 PM

1 / 6
যোগগুরু হিসেবে জনপ্রিয়তা আছে রামদেবের। দেশের বহু মানুষ তাঁর অনুকরণ করে যোগাভ্যাস করেন। সেই সঙ্গে রয়েছে তাঁর ব্যবসাও। সোশ্যাল মিডিয়ায় রয়েছে কোটি কোটি ফলোয়ার, ১ লক্ষ কোটির সাম্রাজ্য রয়েছে তাঁর।

যোগগুরু হিসেবে জনপ্রিয়তা আছে রামদেবের। দেশের বহু মানুষ তাঁর অনুকরণ করে যোগাভ্যাস করেন। সেই সঙ্গে রয়েছে তাঁর ব্যবসাও। সোশ্যাল মিডিয়ায় রয়েছে কোটি কোটি ফলোয়ার, ১ লক্ষ কোটির সাম্রাজ্য রয়েছে তাঁর।

2 / 6

মঙ্গলবার TV9 নেটওয়ার্কের কনক্লেভ সত্তা সম্মেলনে উপস্থিত হয়ে যোগ থেকে রাজনীতি , বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করেছেন রামদেব। সেই সঙ্গে যোগের কসরৎও মঞ্চে দেখিয়েছেন তিনি।

3 / 6

রামদেব জানিয়েছেন, পড়াশোনা করার সময় ভোর ৪টেয় ঘুম থেকে উঠতেন তিনি। বর্তমানে ভোর ৩টেয় ওঠেন। ৩৫ বছরের অধ্যাবসায় ও উত্থানের গল্পও তুলে ধরে রামদেব। তিনি জানান, আজ কোটি কোটি ফলোয়ার থাকলেও, তা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হবে।

4 / 6

৫ লক্ষ কোটির সম্পত্তি তৈরি হবে, এমনটাই দাবি করেছেন যোগ গুরু। তিনি জানিয়েছেন, তাঁর এই বিশাল সাম্রাজ্য দেশসেবার কাজেই লাগাতে চান তিনি।

5 / 6

শীর্ষাসন থেকে শুরু করে একাধিক আসন এদিন মঞ্চেই করে দেখান তিনি। কোনটা করলে কী উপকার হয় সেটাও বলেন।

6 / 6

ভারতকে সনাতন, আধ্যাত্মিক রাষ্ট্র উল্লেখ করে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন রামদেব।

Loading...
Unable to load recommendations.
Follow Us