
কলকাতা: ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে (MLA Paresh Ram Das)। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। তখনই ধরা পড়েন। ধৃতের কাছে ছিল বেশ কয়েকটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। কারণ, তৃণমূলের বিধায়কের ব্যাগ থেকে বেরল ১১টি মোবাইল ও লক্ষ-লক্ষ টাকার নগদ।
ঠিক কী কী উদ্ধার হয়েছে?
তাঁর ব্যাগ থেকে একে একে উদ্ধার হয়েছে ১১টি দামি মোবাইল ফোন। যার মধ্যে রয়েছে একাধিক অত্যন্ত মূল্যবান আইফোন (iPhone) এবং বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের দামি অ্যান্ড্রয়েড ফোন। শুধু মোবাইল ফোনই নয়, ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা ক্যাশ।
কোন অভিযোগে পরেশ গ্রেফতার?
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন পরেশরাম। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা ছিল। বিগত ১৭ দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন এই বিধায়ক। তাঁর খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোয়েন্দাদের অনুমান ছিল, আইনি জটিলতা এড়াতে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সেই সূত্র ধরেই বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছিল। এরপর গতকাল বিমানবন্দরে পা দিতেই ধরা পড়েন তিনি।
কোন-কোন ধারায় মামলা?
৩৭৬ ধারা (ধর্ষণ), বর্তমানে BNS-এর ৬৪ ধারা ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করা), বর্তমানে BNS-এর ১১৫ ধারা ৪২০ ধারা (প্রতারণা), বর্তমানে BNS-এর ৩১৮ ধারা ১২০বি ধারা (criminal conspiracy বা অপরাধমূলক ষড়যন্ত্র), বর্তমানে BNS-এর ৬১ ধারা ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), বর্তমানে BNS-এর ৩৫১ ধারা।
টিকিট পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ, তোলাবাজি ও আর্থিক প্রতারণা, ভোট পরবর্তী হিংসা, মনোনয়ন জমা দেওয়ায় বাধা, গুলি ও বোমাবাজির অভিযোগ রয়েছে পরেশরামের বিরুদ্ধে।