Entally: পা বাঁধা, মুখে লেগে রক্ত, কলকাতায় লক করা ট্যাক্সির ভিতর ভয়াবহ দৃশ্য

Body Recovered: ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির নাম ভগবান প্রসাদ গুপ্তা। তিনি বিডন স্ট্রিট এলাকার বাসিন্দা। তবে তিনি ওই গাড়ির মালিক, নাকি অন্য কারও গাড়িতে তাঁকে তোলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

Entally: পা বাঁধা, মুখে লেগে রক্ত, কলকাতায় লক করা ট্যাক্সির ভিতর ভয়াবহ দৃশ্য
ট্যাক্সির ভিতর উদ্ধার দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 07, 2026 | 2:39 PM

কলকাতা: ব্যস্ত দুপুরে খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। বুধবার শহরের অন্যতম ব্যস্ত এলাকা এন্টালিতে একটি ট্যাক্সির ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। রাস্তার পাশে দাঁড় করানো সাদা ট্যাক্সিটি ভিতর থেকে লক করা ছিল। বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় ছিল না। গাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় সন্দেহ বাড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, গাড়ির ভিতর পড়ে রয়েছে দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির দরজায় টান মেরে দেখা যায়, সেটি ভিতর থেকে লক করা। ডি সি দে রোডের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটি খুলতে মেকানিক ডাকে পুলিশ। কোনও ক্রমে লক ভেঙে গাড়ি খুলে দেখা যায়, পিছনের সিটে শোয়ানো ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা। মুখে লেগে আছে রক্ত। পরীক্ষা করে দেখা যায়, হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে।

ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির নাম ভগবান প্রসাদ গুপ্তা। তিনি বিডন স্ট্রিট এলাকার বাসিন্দা। তবে তিনি ওই গাড়ির মালিক, নাকি অন্য কারও গাড়িতে তাঁকে তোলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের। তবে গাড়িতে খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও খুন করে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us