
কলকাতা: কলকাতায় (Kolkata) ফের ধরল আগুন (Fire)। তিলজলা থানা ( এলাকার টালিখোলা মসজিদের কাছে আগুন লেগে গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
আজ অর্থাৎ সোমবার তিলজলার টালিখোলা মসজিদের কাছে আগুন ধরে যায়। দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পাঁচতলা বাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় কয়েকজন পাঁচ জন আহত হয়েছেন বলে খবর। জানা যাচ্ছে ভয়ে সকলেই তাঁরা বাড়ির বাথরুমে লুকিয়ে ছিলেন। পরে উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর।
এরা আগে আক্রা-সন্তোষপুর এলাকায় আগুন ধরে গিয়েছিল একটি ঘিঞ্জি বস্তিতে। ঠিক ভোটের আগে-আগে এই ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান ছিল, শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, প্রথমে সাধারণ মানুষই আগুন নেভাতে কাজ করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বজবজ-শিয়ালদহ ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুড়ে যায় ওভারহেট তার। তাতেও আহত হয় একজন।
স্থানীয় এক বাসিন্দা সেই সময় বলেছিলেন, “২৯ তারিখ ভোট দেব। সব পুড়ে গেছে ভোটার কার্ড। আমরা ঘরে ভাত খাচ্ছি। সেই সময় দেখি আগুনের গোলা….বেরতে না বেরতেই সব শেষ। সব পুড়ে গেল…আর কিছু নেই। আধার ভোটার সব পুড়ে গেছে। ৬ থেকে ৭টা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। দুটো দমকলের গাড়ি এসেছে। একটায় জল আছে, আর একটায় জল নেই। আগুন দেখে একজন লাফ মেরেছিল পুকুরে। তার খোঁজ মিলছে না। আর একজনের গায়ে ট্রেনের তার পড়ে তাঁর চামড়া পুড়ে গেছে। এবার ভোট চাইতে আসুক…একটা প্রোটেকশন দিতে পারে না। কিছু নিতে পারিনি। শুধু জীবনটুকু নিয়ে চলে এসেছি।” সন্তোষপুরের পর ফের একবার ভয়াবহ আগুনের ঘটনা।