Local train cancellations: ঠিক দু’দিন পর হাওড়া ডিভিশনে এক ঝাঁক লোকাল ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরোনের আগে দেখে নিন তালিকা

Local Train Cancellations in Howrah: অন্যদিকে ব্যান্ডেলের কাজের পাশাপাশি, কামনারা এবং ক্ষেতিয়া স্টেশনের মধ্যে ওভারহেড ইক্যুইপমেন্ট (OHE) রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। এই কারণে আগামী ২৮ জুন ৩৫০১৭ বর্ধমান – কাটোয়া লোকাল নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে চলবে।

Local train cancellations: ঠিক দু’দিন পর হাওড়া ডিভিশনে এক ঝাঁক লোকাল ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরোনের আগে দেখে নিন তালিকা
তালিকায় কোন কোন ট্রেন? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 26, 2026 | 9:01 PM

কলকাতা: বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে শিয়ালদহে। ছবি দেখা গিয়েছে হাওড়াতেও। এবার ফের একবার এক ঝাঁক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রেল লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার ২৮ জুন ব্যান্ডেল স্টেশনের কাছে একটি বড় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ওই দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা এই পাওয়ার ও ট্রাফিক ব্লক চলবে। এই কাজের জন্য যেমন বেশ কিছু ট্রেন বাতিল থাকছে তেমনই ওই লাইনে বেশ কিছু ট্রেনের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

২৮ জুনের বাতিল ট্রেনের তালিকা… 

কাটোয়া – ব্যান্ডেল: ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫০

ব্যান্ডেল – কাটোয়া: ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩

হাওড়া – কাটোয়া: ৩৭৯১৭

কাটোয়া – হাওড়া: ৩৭৯২২

ব্যান্ডেল – নৈহাটি: ৩৭৫৪২

নৈহাটি – ব্যান্ডেল: ৩৭৫৪১

মেমারি – হাওড়া: ৩৭৬৫৬

হাওড়া – মেমারি: ৩৭৬৫৫

পাণ্ডুয়া – হাওড়া: ৩৭৬১৪

হাওড়া – পাণ্ডুয়া: ৩৭৬১১

যে ট্রেনগুলির সময়সূচি বদলাচ্ছে… 

৫৩০০১ হাওড়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার: এই ট্রেনটি বিকেল ৪:০৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পিছিয়ে বিকেল ৪:৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

৩৭৯২৪ কাটোয়া – হাওড়া লোকাল: এই ট্রেনটি দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পিছিয়ে বিকেল ৩:১৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে।

অন্যদিকে ব্যান্ডেলের কাজের পাশাপাশি, কামনারা এবং ক্ষেতিয়া স্টেশনের মধ্যে ওভারহেড ইক্যুইপমেন্ট (OHE) রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। এই কারণে আগামী ২৮ জুন ৩৫০১৭ বর্ধমান – কাটোয়া লোকাল নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে চলবে। 

Follow Us