Abhishek Banerjee Eye Treatment: অভিষেকের চোখের প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বরই নেই! সামনে এল বড় অভিযোগ

Abhishek Banerjee: অভিযোগ, ২০২৬-এর জুন মাসের একটি প্রেসক্রিপশন জমা দেওয়া হয়েছে আদালতে। সেখানে ডাক্তার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছেন। কিন্তু সেই প্রেসক্রিপশনে ওই চিকিৎসকের নাম থাকলেও, রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা নেই বলে অভিযোগ।

Abhishek Banerjee Eye Treatment: অভিষেকের চোখের প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বরই নেই! সামনে এল বড় অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2026 | 9:04 PM

কলকাতা: সেবাশ্রয় নিয়ে দফায় দফায় অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। হেল্থ ক্যাম্পে চিকিৎসকদের চিকিৎসার মান নিয়েও উঠেছে বড় প্রশ্ন। আর এবার খোদ সাংসদের চিকিৎসককে নিয়েই উঠল বড় অভিযোগ। জাল মেডিক্যাল নথি তৈরি করে, তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানানো হল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে। রাজীব সরকার নামে এক ব্যক্তি এই অভিযোগ জানিয়েছেন।

চোখের চিকিৎসার জন্য আগেও বিদেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার বদলের পর ফের বিদেশে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। মামলা চলায় হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে যে মেডিক্যাল ডকুমেন্ট দেওয়া হয়েছে, তাতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই বলে অভিযোগ।

অভিযোগ, ২০২৬-এর জুন মাসের একটি প্রেসক্রিপশন জমা দেওয়া হয়েছে আদালতে। সেখানে ডাক্তার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছেন। কিন্তু সেই প্রেসক্রিপশনে ওই চিকিৎসকের নাম থাকলেও, রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা নেই বলে অভিযোগ। রাজীব সরকার জানান, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এবং ঠিকানা থাকা বাধ্যতামূলক। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছেন রাজীব সরকার।

বিদেশে গিয়ে চোখের চিকিৎসার বিষয়টি আপাতত বাতিল করে দিয়েছে আদালত। গত সোমবার হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, চিকিৎসার জন্য এখনই বিদেশ যাওয়ার কোনও প্রয়োজন নেই। কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করার কথা বলেছেন তিনি।

Follow Us