Sumi Roy: ‘সুমিতের ধরা পড়া জরুরি নয়ত অনেক কিছু চাপা পড়বে’, অভিষেকের PA কি খুন হয়ে গিয়েছেন?

Abhishek Banerjee's PA: এরপর বিরোধী দলনেতা বারবার বলেন,"হাইকোর্ট বলেছে একটা কেসে জামিন খারিজ। অন্য কেসে জামিন হয়েছে কিন্তু দশ দিনের মধ্যে হাজিরা দিতে হবে। তবে ওই যে সুমিতের ধরা পড়া জরুরি। কারণ খুন হয়ে গেলে অনেক কিছু ঢাকা পড়ে যাবে।" তোলাবাজির মামলায় প্রথম খোঁজ শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আপ্ত সহায়কের।

Sumi Roy: সুমিতের ধরা পড়া জরুরি নয়ত অনেক কিছু চাপা পড়বে, অভিষেকের PA কি খুন হয়ে গিয়েছেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 03, 2026 | 9:53 PM

কলকাতা: বেপাত্তা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কিছুতেই পুলিশ খোঁজ পাচ্ছে না তাঁর। শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কোথায় সুমিত? এর মধ্যে বড় আশঙ্কা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় খুন হয়ে যাননি তো? আশঙ্কা তাঁর

এ দিন ঋতব্রত বলেন, “নিচের তলায় অনেকেই আমরা আশঙ্কা করছিলাম সুমিতকে নিয়ে। আমি গতকাল আমার কেন্দ্র উলুবেড়িয়াতে অনেকক্ষণ ছিলাম। নিচের তলার কর্মীরা বললেন আচ্ছা খুন হয়ে যায়নি তো? এর পিছনে কারণ হল ও খুন হলে অনেক কিছু ধামাচাপা পড়ে যেতে পারে।”

এরপর বিরোধী দলনেতা বারবার বলেন,”হাইকোর্ট বলেছে একটা কেসে জামিন খারিজ। অন্য কেসে জামিন হয়েছে কিন্তু দশ দিনের মধ্যে হাজিরা দিতে হবে। তবে ওই যে সুমিতের ধরা পড়া জরুরি। কারণ খুন হয়ে গেলে অনেক কিছু ঢাকা পড়ে যাবে।” তোলাবাজির মামলায় প্রথম খোঁজ শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আপ্ত সহায়কের। এক রিসর্ট ব্য়বসায়ীর থেকে ২০ লক্ষের বেশি টাকা নেওয়ার অভিযোগ। এরপর পরপর বিভিন্ন মামলা দায়ের হয়। এমনকী, সম্প্রতি টুলু মণ্ডলকে নিয়েও জড়িয়েছে এই সুমিতের নাম। কিন্তু এত সবের পর বেপাত্তা সুমিত। কোথায় তিনি? তাঁর মা এর আগে জানিয়েছিলেন তিনি জানেন না কোথায় আছেন সুমিত। এবার সেই

Loading...
Unable to load recommendations.
Follow Us