Presidency university: যাদবপুর, SRFTI-এর পর প্রেসিডেন্সি, তুমুল বিক্ষোভ দেখাল ABVP, এবার কী কারণ?

Kolkata: এ দিন দুপুর নাগাদ প্রেসিডেন্সির গেটের বাইরে জমায়েত করেন ABVP-র সদস্যরা। ভারতের পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা নিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের ব্যারিকেড নিয়ে টানা-হেঁচড়া করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। ওঠে স্লোগান।

Presidency university: যাদবপুর, SRFTI-এর পর প্রেসিডেন্সি, তুমুল বিক্ষোভ দেখাল ABVP, এবার কী কারণ?
এবিভিপি-র বিক্ষোভ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 14, 2026 | 6:22 PM

কলকাতা: সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর এসআরএফটিআই-এ অশান্তির অভিযোগ উঠেছিল। আর এবার প্রেসিডেন্সি। ABVP-র পোস্টার বিকৃতির অভিযোগ বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই বিক্ষোভকারীদের আটকে দিল পুলিশ (Police)।

এ দিন দুপুর নাগাদ প্রেসিডেন্সির গেটের বাইরে জমায়েত করেন ABVP-র সদস্যরা। ভারতের পতাকার পাশাপাশি সংগঠনের পতাকা নিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের ব্যারিকেড নিয়ে টানা-হেঁচড়া করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। ওঠে স্লোগান।

বিক্ষোভকারীদের দাবি, বিবেকানন্দের ছবি দেওয়া একটি পোস্টার তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাঙিয়েছিলেন। প্রেসিডেন্সিতেও তারা এই ক্যাম্পেন করেন। ABVP-র পোস্টারটির উপর বেশ কিছু শব্দ লেখা রয়েছে যা বিকৃতি করা হয়েছে এই পোস্টারটায়। এই নিয়েই মূলত অশান্তি শুরু হয়েছে। যদিও, তারা ক্যাম্পাসের ভিতর ঢুকতে পারেননি।

স্বামীজির ছবি বিদ্যার্থী পরিষদ ক্যাম্পাসের ভিতর লাগিয়েছিল। সেই ছবিতে ওরা স্বামীজিকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। যাঁরা স্বামীজিকে অপমান করছে, তাঁরা বাংলা ও বাঙালিকে অপমান করছে। পুজোর সময় এই ঘটনা কেউ ভাবতে পারেনি। এর অর্থ হল বাংলা বাঙালিকে অপমান। স্বামীজির মাটিতে মাও-মাকু বামপন্থীদের জায়গা নেই। এরাই এক সময় স্বামীজিকে ভন্ড সন্ন্যাসী বলেছিল। যাঁরা এই কাজ ক্যাম্পাসে ঢুকে করেছে তাঁদের আমরা সচেতন করছি, আগামী দিনে এমন ঘটনা ফের করলে বিদ্যার্থী পরিষদ তাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। আগামীতে এদের বাংলাপ মাটি থেকে নিশ্চিহ্ন করে দেব।

কলকাতার SRFTI-র মূল অডিটোরিয়ামে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP)’ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠান ঘিরেই পড়ুয়াদের একাংশ আপত্তি জানান। কেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই ধরনের সংগঠনের অনুষ্ঠান হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

পড়ুয়াদের অভিযোগ, অনুষ্ঠানের ব্যানার নিয়ে আপত্তি জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং মারধর করা হয়। কয়েকজন পড়ুয়া ও শিক্ষক আহত হন বলেও অভিযোগ। অন্যদিকে, ABGP-র সদস্যদের দাবি, পড়ুয়ারা তাঁদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান ভন্ডুল করার চেষ্টা করেন এবং তাঁদেরও মারধর করা হয়। অর্থাৎ, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছিল। তার আগে

 

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us