Agnimitra on Bageswar Baba: ‘বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?’, মুখ খুললেন অগ্নিমিত্রা

Agnimitra Paul: এরপর এ দিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল। বলেন, "নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না।"

Agnimitra on Bageswar Baba: বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?, মুখ খুললেন অগ্নিমিত্রা
বাগেশ্ব বাবাকে নিয়ে অগ্নিমিত্রা পালImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 08, 2026 | 1:02 PM

কলকাতা: দুর্গাপুজোয় আমিষ নয়। বাংলায় এসে এমনই বক্তব্য রেখেছিলেন বাগেশ্বর বাবা। তবে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) স্পষ্ট জানিয়েছেন, নবমীর দিন পাঁঠার মাংসই বাঙালি খাবে। আর এবার বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে মুখ অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কিছু নেই।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন বাগেশ্বর বাবা। সেখান থেকে বলেছিলেন, পশ্চিমবঙ্গের একটি বিষয় ভাল লাগে না। নবরাত্রির সময় আমিষ আহার গ্রহণ করে। তিনি বলেন,”দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা পাষণ্ড।” তারপর এই নিয়ে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বলেন, “বাঙালি গুরুত্ব দেবে কি দেবে না কী সেটা তাদের ব্যাপার। এখন নিরামিষ খাওয়ার জন্য অনেকেই প্রচার চালাচ্ছেন। চিকিৎসকরাও বলছেন। কিন্তু আপনি আপনার বাড়িতে কী খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করবে? রাজনৈতিক দল ঠিক করবে? বাঙালি মাংস খাবে না? মাছ খাবে না? আরে বিবেকানন্দ বলে গেছেন, তার উপরে কে আছেন? মা কালী এখানে পাঁঠা খাবেন। এখনও বিবেকানন্দের উপরে উঠলে বিপজ্জনক। বাগেশ্বর বাবা শুধু আবেদন করেছেন।”

এরপর এ দিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল। বলেন, “নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না। এটা নিয়ে রাজ্যসভাপতি বলেছেন। বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?”

Loading...
Unable to load recommendations.
Follow Us