Amit Shah: শ্যামাপ্রসাদ রিসার্চ সেন্টার হবে: অমিত শাহ

Amit Shah news: অমিত শাহ আরও বলেন, "শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না। কাশ্মীরের জেলে মৃত্যু হয়। কংগ্রেস তাঁর মৃত্যুর তদন্ত করেনি। আর এখন মোদী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।"

Amit Shah: শ্যামাপ্রসাদ রিসার্চ সেন্টার হবে: অমিত শাহ
অমিত শাহ, কেন্দ্রীয় স্বারাষ্ট মন্ত্রীImage Credit source: Facebook

Jul 06, 2026 | 7:29 PM

মিলন মেলা প্রাঙ্গনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ দিন, শ্যামাপ্রসাদের মঞ্চে ফুল অর্পণ করেন অমিত শাহ। কী বললেন অমিত শাহ একনজরে…

  1. অমিত শাহ: আমি আবার বলছি ভারতের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে দেশের সুরক্ষা নিশ্চিত করব।
  2. অমিত শাহ: ইস্তফাপত্র আমি দেখছিলাম যেটা উনি দিয়েছিলেন। সেই সময় জওহরলাল নেহরু ও লিয়াকত এদের মধ্যে চুক্তি হয়। আর সেই চুক্তি যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অধ্যয়ন করেন, তিনি বলেন যে পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের হিন্দুদের কথা চিন্তা করেননি। ভারতের মুসলমানের চিন্তা করেছেন কিন্তু হিন্দুদের কথা বলেনি। এখন শ্যামাপ্রসাদের দলের সরকার সিএএ এনে হিন্দুদের নাগরিক করছেন। শুভেন্দু আমাদের রোজ বলেছেন, আমরা বাকিদেও নাগরিকত্ব দেব।
  3. অমিত শাহ: শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না। কাশ্মীরের জেলে মৃত্যু হয়। কংগ্রেস তাঁর মৃত্যুর তদন্ত করেনি। আর এখন মোদী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।
  4. অমিত শাহ: শ্যামাপ্রসাদ অনেক কাজ করেছেন তাঁর ক্ষুদ্র জীবনে। ভারতীয় জনসংঘের বীজ বপন করেছিলেন। এখন সেটা বটবৃক্ষ হয়েছে।
  5. অমিত শাহ: কিন্তু এই ভূমি পূজাকে আলাদা রুপে দেখি। শ্যামাপ্রসাদের এটা ভূমি পূজা নয়, সোনার বাংলা গড়ার ভূমি পুজো। বাংলার জন্য যে স্বপ্ন রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, রামমোহনরা দেখেছিলেন, সেই স্বপ্ন শুরু হল। শুভেন্দুকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব সুন্দর জায়গায় এই মূর্তি তৈরি হবে। আমি শুভেন্দুকে পরামর্শ দিয়েছি ওইখানেই শ্যামাপ্রসাদ ইন্সস্টিউশন করা হবে।
  6. অমিত শাহ: মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাকে পুরো ভারতের প্রেরণা কেন্দ্র বানাচ্ছেন। আজ আমার মতো অনেকের ভাবনার দিন। শ্যামাপ্রসাদ নিজের জীবনের বলিদান কাশ্মীরকে ভারতের সঙ্গে জোড়ার জন্য দিয়েছেন। ওঁর মৃত্যুর ৬৩ সাল পরে বাংলায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির শিলান্যাস হল।
  7. অমিত শাহ: অনেক বছর বাদে বাংলার পুত্র শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি হচ্ছে তাঁরই রাজ্যে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us