Annapurna Yojana Update: তিন কামরার ঘর থাকলেও পাওয়া যাবে অন্নপূর্ণার টাকা, তবে রয়েছে শর্ত! ঠিক কারা কারা পাবেন?

Annapurna Yojana-CM Suvendu Adhikari: এ দিন মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলার নাম বাদ গিয়েছিল তিন কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার জন্য। গ্রামের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হল। গ্রামের ক্ষেত্রে তিনটি ঘরের নিয়ম শিথিল করা হল।

Annapurna Yojana Update: তিন কামরার ঘর থাকলেও পাওয়া যাবে অন্নপূর্ণার টাকা, তবে রয়েছে শর্ত! ঠিক কারা কারা পাবেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Chatgpt

|

Aug 12, 2026 | 10:58 PM

কলকাতা: তিনটি ঘর থাকলেও পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিসান যোজনার টাকা যারা পান, তারা ওই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন।

এ দিন মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলার নাম বাদ গিয়েছিল তিন কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার জন্য। গ্রামের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হল। গ্রামের ক্ষেত্রে তিনটি ঘরের নিয়ম শিথিল করা হল। গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য ঘরের সংখ্যার কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলারা যাতে আরও বেশি অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জমির পরিমাণের ক্ষেত্রেও, কলকাতা-হাওড়ার মতো সাতটি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমলের বেশি জমির মালিক যারা, তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। এর ফলেও আরও অনেক মহিলা অন্নপূর্ণা যোজনা পাওয়ার সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রী জানান যে কত মহিলা মোট অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তা আগামী ১৭ অগস্ট বিকেলে মন্ত্রী মালতী রাভা রায় জানাবেন। তবে জুলাই মাসে যে লক্ষাধিক মহিলা তিন কক্ষ বিশিষ্ট বাড়ির জন্য অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছিলেন, এবার তাদের নাম সংযুক্ত করে দেওয়া হয়েছে। অগস্ট মাসে ৯৯ শতাংশ প্রকৃত প্রাপকদের হাতে অন্নপূর্ণা যোজনার টাকা উঠবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Loading...
Unable to load recommendations.
Follow Us