Firhad Hakim: সরাসরি দরজায় Ex-জাস্টিস বিশ্বজিৎ বসুর টিম, পুজোর মধ্যেই বিপদ চরমে ফিরহাদের

Firhad Hakim Firm Raid: ইসমত আরা নামের এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল ও সেখানে ব্যবসার অভিযোগ ওঠে। টালিগঞ্জ ও নিউ আলিপুরের মতো জায়গায় ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে।

Firhad Hakim: সরাসরি দরজায় Ex-জাস্টিস বিশ্বজিৎ বসুর টিম, পুজোর মধ্যেই বিপদ চরমে ফিরহাদের
ফিরহাদের হাকিমের প্রতিষ্ঠানে আধিকারিকরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2026 | 4:47 PM

কলকাতা: পুজোর মুখে বিপদ বাড়ল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিমের সংস্থায় দুর্নীতি বিরোধী কমিশনের হানা। পুরসভার অফিসারদের সঙ্গে নিয়েই তদন্তে দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকদের। ফিরহাদের বিরুদ্ধে ওয়াকফ জমি দখলের অভিযোগ।

ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ, ওয়াকফ বোর্ডের জমি দখল করে কারখানা-সংস্থা তৈরি করা হয়েছে। আর সেই সংস্থার মালিকের জায়গায় ফিরহাদের নিকট আত্মীয়ের নাম রয়েছে। হাকিম পলিমেকার্স  প্রাইভেট লিমিডেট ও এম এস মার্বেল পয়েন্ট নামে দুটি সংস্থা রয়েছে। সেখানেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ পেয়ে আধিকারিকরা তদন্তে গিয়েছিলেন।

ইসমত আরা নামের এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল ও সেখানে ব্যবসার অভিযোগ ওঠে। টালিগঞ্জ ও নিউ আলিপুরের মতো জায়গায় ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে।

২০২৬ সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।  ৩৩ নম্বর টালিগঞ্জ সার্কুলার রোডে ফিরহাদের প্রতিষ্ঠান-সহ অন্যান্য জায়গায় প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালায়।

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “কোনওরকম পলিটিক্যাল ইমিউনিটি আমরা কাউকে দিতে পারব না। যাঁরা দুর্নীতি করেছেন, কোথাও কোনও সন্দেহ-অভিযোগ থাকলে তদন্ত হবে। যদি কেউ তদন্ত এড়াতে চান, তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সে তিনি যতই বড় নেতা হোন না কেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us