CBI On RG Kar Case: ‘তিলোত্তমা’কে সুবিচার দেবেন মহিলাই, বড় পদক্ষেপ CBI-এর

CBI On RG Kar Case: কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, 'তিলোত্তমাকে' ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন সিবিআই-এর। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা।

CBI On RG Kar Case: তিলোত্তমাকে সুবিচার দেবেন মহিলাই, বড় পদক্ষেপ CBI-এর
আরজি কর-কাণ্ডে বড় পদক্ষেপImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 15, 2024 | 9:51 AM

কলকাতা: আরজি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই মামলার সব কেস ডায়রি হাতে নিয়ে নিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। বুধবার একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, ‘তিলোত্তমা’-কে বিচার দিতে এবার মহিলা অফিসারকে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ সিবিআই-এর। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, ‘তিলোত্তমাকে’ ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন সিবিআই-এর। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা। তদন্তের মূল দায়িত্বে রয়েছেন দিল্লির অফিসাররা। সাহায্য করবে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।

এই তদন্তের প্রত্যেকদিনের আপডেট নেবেন সিবিআই-এর অ্যাডিশনাল ডাইরেক্টর। তিনি তদন্তকারী দলের মাথায় রয়েছেন। দলটিতে থাকবে ডিআইজি, এসপি,ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা সিবিআই-কে হ্যান্ডওভার করে। এরপর বুধবার সিজিও কমপ্লেক্সে বৈঠক স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজির। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। তিলোত্তমাকে কত দিন টার্গেট করেছিল অভিযুক্ত? এই ধরনের নানা প্রশ্ন ওঠে।

 

Follow Us