Kalighat: দিদির কাছে ফোঁটা নিয়েই এবার মুখ খুললেন মমতার আরেক ভাই

Mamata Banerjee: চরমে রাজনৈতিক বিতর্ক। বিতর্ক চড়তেই বাবুন দাবি করেন, তাঁকে নাকি ভাইফোঁটায় ডাকাই হয় না। মমতা ধীরে ধীরে তাঁর পরিবারের মধ্যেই নিঃসঙ্গ হচ্ছেন? খোঁচা দিতে থাকেন বিরোধীরা। এবার মুখ খুললেন মমতার আরেক ভাই।

Kalighat: দিদির কাছে ফোঁটা নিয়েই এবার মুখ খুললেন মমতার আরেক ভাই
মমতার বাড়ি (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2026 | 2:21 PM

কলকাতা: বাবুন ঠিক কথা বলছেন না। দিদি প্রত্যেকবার ডাকতেন। স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মমতার ভাই স্বপন অর্থাৎ বাবুনের ক্লাবের পুজোতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেখানে পুজো দেন। তার পরে মমতার বাড়ির পাশ দিয়ে হেঁটেই একের পর এক মণ্ডপ পরিদর্শন করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর পায়ে ছুঁয়ে প্রণামও করেন বাবুন। তা নিয়ে চরমে রাজনৈতিক বিতর্ক। বিতর্ক চড়তেই বাবুন দাবি করেন, তাঁকে নাকি ভাইফোঁটায় ডাকাই হয় না। মমতা ধীরে ধীরে তাঁর পরিবারের মধ্যেই নিঃসঙ্গ হচ্ছেন? খোঁচা দিতে থাকেন বিরোধীরা। এবার মুখ খুললেন মমতার আরেক ভাই।

গণেশ বললেন, “বাবুন ঠিক বলছে না, যে ওকে ডাকা হত না ভাই ফোঁটায়। দিদি প্রতিবার আমাদের ফোঁটা দিতে সকলকে ডাকতেন। এবারই কেবল ঘরোয়াভাবে তিন ভাইকে ফোঁটা দিয়েছেন।” তিনি বলেন, “দিদি প্রতিবার ডাকতেন। আমরা প্রতিবার এসেছি। আর এবছরও এসেছি। দিদি যতদিন বেঁচে রয়েছেন, আসব।” তবে কথায় কথায় তিনি এও জানান, “দিদি আমাদের থেকে গিফট নেন না।”

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের সময় হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি বাবুনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন এবং তাঁকে আর পরিবারের বা দলের কেউ যেন ভাই হিসেবে পরিচয় না দেন। মমতা স্পষ্ট জানান যে তিনি পরিবারতন্ত্র পছন্দ করেন না। এই ঘটনার পর থেকে পারিবারিক ও রাজনৈতিক স্তরে তাঁদের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বাবুন এক সাক্ষাৎকারে জানান যে দিদি তাঁকে ভাইফোঁটায় ডাকেন না এবং এখন ডাকলেও তিনি আর যাবেন না। 

Loading...
Unable to load recommendations.
Follow Us