Ballygunge: বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Ballygunge: বুধবার সকালে আচমকাই বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অভিজাত আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আবাসনের বাসিন্দারা, ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন।

Ballygunge: বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
আবাসনের নীচ থেকে যুবকের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2024 | 2:14 PM

কলকাতা: আবাসনের নীচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে। ওই আবাসনেরই চার তলায় থাকতেন যুবক। ওই যুবকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মিলেছে, কিছু ওষুধও। পুলিশ জানতে পেরেছে, ওষুধগুলো মানসিক অবসাদ কাটানোর। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

বুধবার সকালে আচমকাই বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অভিজাত আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আবাসনের বাসিন্দারা, ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান, রক্তাক্ত অবস্থায় যে যুবক পড়ে রয়েছেন, তিনি ওই আবাসনেরই চার তলার বাসিন্দা।

খবর যায় বালিগঞ্জ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবকের দেহে তল্লাশি চালিয়ে এক পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেন। তাতে কিছু লেখা ছিল। অন্য পকেট থেকে মানসিক অবসাদের ওষুধ উদ্ধার হয়। পুলিশ মনে করছে, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। ময়নাতদন্তের পর কী কারণে মৃত্য়ু, তা স্পষ্ট হবে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Follow Us