WB By Poll: লোকসভা ভোটের বাংলায় বিধানসভার উপনির্বাচনও?

By Poll: সূত্রের খবর, বৃহস্পতিবার এ বিষয়ে দিল্লির নির্বাচন সদনে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। শুক্রবার এই দুই আসনের ভোট প্রস্তুতির জন্য উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন সিইও দফতর ও নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্তরা।

WB By Poll: লোকসভা ভোটের বাংলায় বিধানসভার উপনির্বাচনও?
বিধানসভা উপনির্বাচনের দামামা বাজল বলে।

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 14, 2024 | 7:40 PM

কলকাতা: একেই লোকসভা ভোট ঘিরে বঙ্গরাজনীতির উত্তাপ বাড়ছে। এরইমধ্যে আবার বাংলায় উপভোট নিয়ে চর্চা শুরু। লোকসভা ভোটের আবহে রাজ্যের দুই বিধানসভা আসনেও উপনির্বাচন হতে পারে বলে খবর। ভোট হওয়ার কথা মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরাহনগরে। সূত্রের খবর, এই দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, বৃহস্পতিবার এ বিষয়ে দিল্লির নির্বাচন সদনে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। শুক্রবার এই দুই আসনের ভোট প্রস্তুতির জন্য উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন সিইও দফতর ও নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্তরা।

ভগবানগোলার বিধায়ক ছিলেন ইদ্রিশ আলি। প্রয়াত হন তিনি। ফলে এই আসনটি এখন বিধায়ক শূন্য। অন্যদিকে বরাহনগরের বিধায়ক ছিলেন তাপস রায়। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একইসঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। এই দুই আসনে এবার উপনির্বাচন হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us