Shyamaprasad Mukherjee Statue: জন্মজয়ন্তীর আগে টার্গেট ভারত কেশরী, সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামপ্রসাদের মূর্তিতে ব্যাপক ভাঙচুর

Shyamaprasad Mukherjee Statue in Kolkata: খবর চাউর হতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে আর্মহার্স্ট্র স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা।

Shyamaprasad Mukherjee Statue: জন্মজয়ন্তীর আগে টার্গেট ভারত কেশরী, সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামপ্রসাদের মূর্তিতে ব্যাপক ভাঙচুর
তদন্তে নেমেছে পুলিশ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 05, 2026 | 8:51 AM

কলকাতা: জন্মজয়ন্তীর আগে টার্গেট ভারত কেশরী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদীতে দেদার ভাঙচুর। এখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠার প্রতিকৃতি উন্মোচনের কথা কথা ছিল। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির সামনে তৈরি করা হয়েছিল বেদী। তৈরি করেছিল উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা। কিন্তু উন্মোচনের আগেই বেদীতে ব্যাপক ভাঙচুর করা হয়। নাম-ফলক লাগানোর যে জায়গা সেটাও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। 

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সোমবার মূর্তি দু’টির উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে কেউ বা কারা রাতের অন্ধকারেই হামলা চালায়। খবর চাউর হতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে আর্মহার্স্ট্র স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে। পুলিশও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। দেখা হচ্ছে ট্র্যাফিক সিগন্যালে থাকা সিসিটিভিও। এখন দেখার তা থেকে পুলিশের হাতে নতুন কোনও সূত্র আসে কিনা। 

গোটা কাণ্ড দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শাবলের মতো কোনও ভাড়ি জিনিস দিয়ে বেদীর উপর আঘাত করা হয়ে থাকতে পারে। এলাকারই এক প্রত্যক্ষদর্শী বলছেন, “রাত প্রায় পৌনে ১২টা নাগাদ মিস্ত্রিরা কাজ শেষ করেছে। তখনই মার্বেল, ফলক সব লাগানো হয়। রাত দেড়টার দিকে খবর পাই কিছু দুষ্কৃতী এসে বেদীতে ভাঙচুর করছে। আমি এসে দেখি সদ্য শেষ হওয়া বেদীটাকে পুরো চুরমার করে ভেঙে ফেলে দিয়েছে। এর পিছনে তোলামূলের হার্মাদদের উন্মাদ বাহিনীর হাত থাকতে পারে।”

Follow Us