গ্রাউন্ড জিরো হচ্ছে আমার জীবনের গন্তব্যস্থল। যেখানেই খবর, সেখানেই আমি। দ্রুততার সঙ্গে খবর ধরানো থেকে দুর্ঘটনার পুঙখানুপুঙ্খ খবর একদশক ধরে পরিবেশন করে চলেছি। খবর পেশা হলে, ভ্রমণ নেশা। সুযোগ পেলেই বুম রেখে গুছিয়ে নিই ব্যাগ
Suvendu on Durga Puja: মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু
"একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির। পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহলয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।"
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 9:20 am
CM Suvendu Adhikari: ‘পুজোর পর আমরা দেখব’, পৌরসভাতে অবৈধভাবে TMC ক্যাডার নিয়োগের অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু
CM Suvendu Adhikari on Illegal TMC Appointments: এদিন ভার্চুয়ালি সমস্ত পৌরসভার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেকথা উল্লেখ করে তিনি বলেন, "জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আনন্দ উৎসবের মরশুম। সেটা যাতে সুষ্ঠু, সুন্দর হয়, তার জন্য কতগুলো দিকনির্দেশ আমি এবং মন্ত্রী দিয়েছি।"
- TV9 Bangla
- Updated on: Oct 10, 2026
- 4:46 am
ED Raid in Indranil Sen’s House: পুজোর পাস বেচেই ৬০ কোটি হাতানোর অভিযোগ! ইন্দ্রনীলের বাড়িতে হাজির ED
Indranil Sen: এর মধ্যে মন্ত্রীর এক ঘনিষ্ঠ ব্যবসায়ী রয়েছেন বলেও প্রাথমিক ভাবে খবর পাওয়া যাচ্ছে। পুরো বাড়ি ঘিরে রখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর,ইউনেস্কোর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 12:47 pm
Ajeya Sanghati Club Vandalized: দুর্গাপুজোর মুখেই অজেয় সংহতি ক্লাবে হামলা, চলল ভাঙচুর-মারধর!
Club Vandalism: মধ্য রাতে হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে দুষ্কৃতী হামলা। ৬১ বছর পুরনো ক্লাব অজেয় সংহতি। অভিযোগ, রবিবার মধ্য রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হঠাৎ চড়াও হয়। ক্লাবে ঢুকে কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করে।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 9:11 am
Calcutta High Court: বেআইনি পাখি, মাছ, কুকুর ছানা আর বিক্রি করা যাবে না গালিফ স্ট্রিটে
Kolkata: গত বুধবার এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ ছিল। কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 12:50 pm
Surendranath Law College: রাতভর ঘেরাওয়ের পর ইস্তফাপত্রে সই, ‘আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে’, দাবি সুরেন্দ্রনাথের উপাধ্যক্ষের
Surendranath Law College Protest: প্রায় ২৩ ঘণ্টা ভাইস প্রিন্সিপালকে কলেজের ঘরেই আটকে রাখা হয়। অন্যদিকে, কলেজের বাইরে উপাধ্যক্ষের পদত্যাগের দাবি জোরালো হয় স্লোগান। অবশেষে আজ সকালে যখন কলেজ থেকে বেরোলেন উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুম, তখন চারপাশে চোর চোর স্লোগান ওঠে। কলেজ থেকে বেরিয়েই উপাধ্যক্ষ বলেন, "জোর করে আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। আমি কোনও ইস্তফা দিইনি।"
- TV9 Bangla
- Updated on: Sep 11, 2026
- 4:13 pm
Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?
ED Raid at Nadimul Haque Office: তৃণমূল সাংসদের বিরুদ্ধে বেনামি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। তার তদন্তে নেমে সাংসদের পার্ক সার্কাসের আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যার কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনের অভিযোগের তদন্ত করতেই তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
- TV9 Bangla
- Updated on: Sep 8, 2026
- 10:07 am
SSKM Organ Donation: মাছ ধরতে গিয়ে বাঘের হামলা, ‘ব্রেন ডেথ’ মৎস্যজীবীর, ফের অঙ্গদানের নজির SSKM-এ
Fisherman Organ Donation: মৃত মৎস্যজীবীর নাম আজিজ মোল্লা (৩২)। কুলতলি কোস্টাল থানার মইপিট এলাকার বাসিন্দা তিনি। গত বুধবার ২ সেপ্টেম্বর ৫-৬ জন সঙ্গীর সঙ্গে ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। জাল নামিয়ে মাছ তোলার সময় আচমকাই রয়্যাল বেঙ্গল টাইগার হামলা করে বলে দাবি পরিবারের। আজিজকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইসময় সঙ্গীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে, গুরুতর জখম হয়েছিলেন আজিজ।
- TV9 Bangla
- Updated on: Sep 8, 2026
- 7:50 am
Jadavpur University: বামেদের ‘আজ়াদি’-র জবাবে ‘ফ্রি পিওকে’, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন এবিভিপি-র
Jadavpur University Wall Writing Controversy: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে এসএফআই-এর বেশ কিছু স্লোগানে ফের সাদা চুনকাম করা হয়েছে। তার উপরই নতুন করে স্লোগান লিখেছে এবিভিপি। কোথাও লেখা 'ফ্রি পিওকে', কোথাও লেখা 'পিওকে নিয়ে কেন মৌনতা?' কোথাও আবার 'অখণ্ড ভারত', 'ফ্রি আকসাই চিন', ও 'লং লিভ এবিভিপি'।
- TV9 Bangla
- Updated on: Sep 6, 2026
- 9:16 am
Kolkata Student Death: আন্ডার ওয়াটার প্রশিক্ষণেই বিপত্তি? সাঁতার শিখতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের
Kolkata Student Death During Death: সাঁতার শেখার ক্লাবটি রবীন্দ্র সরোবরে। পুলিশ সূত্রে খবর,শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আন্ডার ওয়াটার প্রশিক্ষণ চলছিল। সেইসময়ই ওই কিশোর তলিয়ে যায় বলে অভিযোগ। সরিপের পুল থেকে না ওঠার বিষয়টি বেশ কিছুক্ষণ পর নজরে আসে প্রশিক্ষকদের।
- TV9 Bangla
- Updated on: Sep 5, 2026
- 7:57 am
Jadavpur University: সাদা রং শুকোয়নি, ২৪ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ফিরে এল দেওয়াল লিখন!
Jadavpur University Wall Writing: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরই, শনিবার ক্যাম্পাসের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান সাদা রং করে মুছে ফেলা হয়েছিল। কিন্তু রবিবার দেখা গেল, ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে লেখা হয়েছে!
- TV9 Bangla
- Updated on: Aug 31, 2026
- 8:29 am
Kolkata Firing: কলকাতার বুকে এ কী কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, তারপরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল ‘খরগোশ’
Kolkata Shooting: স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, সম্প্রতিই জেল থেকে ছাড়া পেয়েছে অভিযুক্ত কার্তিক। কার্তিকের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সেই বচসাকে কেন্দ্র করেই পরিবারের অন্যদের সঙ্গে গন্ডগোল শুরু হয়।
- TV9 Bangla
- Updated on: Aug 30, 2026
- 8:32 am