AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Shoot Out: সন্ধেবেলা ঝামেলা, রাতের বেলা বাড়ি থেকে ডেকে এনে গুলি, বেনিয়াপুকুরে ভয়ঙ্কর কাণ্ড

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ।

Kolkata Shoot Out: সন্ধেবেলা ঝামেলা, রাতের বেলা বাড়ি থেকে ডেকে এনে গুলি, বেনিয়াপুকুরে ভয়ঙ্কর কাণ্ড
বেনিয়াপুকুরে গুলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 8:14 AM
Share

কলকাতা: ব্যক্তিগত বিবাদ। তারপর তার থেকে বচসা। আর এরপরই খাস কলকাতায় চলল গুলি। মধ্যরাত শ্যুট আউটের ঘটনা। জানা যাচ্ছে, বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ যুবক এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। তবে প্রশ্ন উঠছে এত অস্ত্র আসছে কীভাবে কলকাতায়।

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। তাঁর সঙ্গীরা এমনই অভিযোগ নিয়াজের পরিবারের লোকেদের। নিয়াজের দু’টি পায়ে ৩ টি গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত সলমন এলাকার দুষ্কৃতী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। এলাকার বাসিন্দা বলেন, “ওরা আড্ডা মারছিল সন্ধেবেলা। সেই আড্ডার সময় দেখেছিলাম কিছু ঝামেলা হয়েছিল। এরপর রাতের বেলা ফের বাড়ি থেকে নিয়াজকে ডাকতে আসেন কয়েকজন। প্রত্যেকের কাছে বাইক ছিল। তিন চারজন দাঁড়িয়েছিল। ওদের কাছে ব্যাগও ছিল। একটা আওয়াজ পেয়ে আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন দেখি ওই দাঁড়িয়ে থাকা ছেলেগুলো স্কুটি নিয়ে পালিয়ে গিয়েছে। আর নিচে পড়ে রয়েছে একজন। সঙ্গে সঙ্গে আমরা প্রথমে ওকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাই এরপর আমরা তাঁদের নিয়ে যাই এসএসকেএম। ”

Follow Us
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের