BJP: প্রথমে বহিষ্কার, ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

Attack on TMC: রাজ্যে পালাবদলের পর থেকেই কোথাও দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার কাজ করছেন বিজেপি কর্মীরা, কোথাও আক্রান্তদের পাশে ছু়টে যাচ্ছেন। এবার সদ্য বহিষ্কৃত নেতাকে গ্রেফতার করে কার্যত বার্তা স্পষ্ট করে দিল বিজেপি নেতৃত্ব।

BJP: প্রথমে বহিষ্কার, ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 15, 2026 | 7:35 AM

কলকাতা: বিজেপি দল থেকে বহিষ্কার করার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ভারতীয় যুব মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জ প্রশান্ত দেবনাথ। যাদবপুরের ইনচার্জ পদে থাকা প্রশান্তকে দু দিন আগেই বহিষ্কার করা হয় দল থেকে। তাঁকেই গ্রেফতার করল দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর থেকেই কোথাও দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার কাজ করছেন বিজেপি কর্মীরা, কোথাও আক্রান্তদের পাশে ছু়টে যাচ্ছেন। এবার সদ্য বহিষ্কৃত নেতাকে গ্রেফতার করে কার্যত বার্তা স্পষ্ট করে দিল বিজেপি নেতৃত্ব।

গত ৪ মে ফল প্রকাশের পরেই সল্টলেকের সুকান্তনগর বাসন্তী দেবী কলোনিতে মারধর এবং পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে গত ১২ মে দল বিরোধী কাজের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি প্রশান্ত দেবনাথকে বহিষ্কার করার সুপারিশ করে এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয় যাদবপুরের যুব মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জকে।

গত ১০ মে দক্ষিণ বিধাননগর থানায় তৃণমূলকর্মী বিশ্বজিৎ দাস অভিযোগ করেন যে প্রশান্ত দেবনাথের নেতৃত্বে একদল যুবক তাঁকে মারধোর করে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রশান্ত দেবনাথকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

বিজেপি ক্ষমতায় আসার পরই দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, যেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, দল ব্যবস্থা নেবে।

Follow Us