
কলকাতা: ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছিলেন জাহাঙ্গির খান (Jahangir Khan)। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কেন ওয়াকআউট করলেন তিনি? প্রশ্ন উঠছিল। আর এবার সেই নিয়েই মুখ খুললেন দেবজিৎ সরকার। তাঁর বক্তব্য, ধুরন্ধর সিনেমায় যেভাবে পাকিস্তানের লিয়ারিকে দেখানো হয়েছিল, ফলতাও হল ডায়মন্ড হারবারের লিয়ারি। এখানে কোনওরকম বাবর, হুমায়ুন, জাহাঙ্গির, আলমগির এই সব চলবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
দেবজিৎ সরকার বলেন, “পুষ্পা-টুষ্পা কীসব হয়েছে এই সব পরের কথা। চার তারিখ দুপুর বারোটার পর ডিজে বাজাবে বলেছিলেন, তিনি কোথায়? যে পুষ্পাকে তৈরি করেছেন তিনি কোথায়? তিনি এখন কোন গর্তে ঢুকে হারমোনিয়াম বাজাচ্ছেন? আসুন, জনতার সামনে এসে বলুন আরও কী কী করবেন?”
তিনি আরও বলেন, “দলটাই নেই। ধুন্ধধরে যেমন লেয়ারি দেখেছি…ফলতাতেও লেয়ারি ছিল। জাহাঙ্গির লেয়ারি বেতাজ ছিল। এখন সেটাই বন্ধ হবে। সমস্ত মোঘল সাম্রাজ্য বন্ধ। কোনও বাবর, হুমায়ুন, জাহাঙ্গির, আলমগির এই সব চলবে না। ভারতের সংবিধান চলবে। পশ্চিমবঙ্গের সরকার চলবে।”
আজ কী ঘটেছে?
মঙ্গলবার হঠাৎই দুপুর নাগাদ জাহাঙ্গির খান বসে সাংবাদিক বৈঠকে। সেখান থেকে তিনি বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।”এই সিদ্ধান্ত কার? সাংবাদিকের প্রশ্নে জাহাঙ্গীর এর উত্তর দেননি। তবে, আতর লাগানো, ইভিএম-এ টেপ লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা এই কাজ করেছে তার উত্তর দেননি। তবে, হঠাৎ কেন জাহাঙ্গির এই সিদ্ধান্ত নিলেন কিংবা তৃণমূলের কি এটাই চাল ছিল এখনও বোঝা যাচ্ছে না।