Papiya Adhikari on Firecracker: এইবার খুব কম বাজি ফেটেছে, আমার বাড়ির পোষ্যদের তেমন অসুবিধা হয়নি: পাপিয়া

Papiya Adhikari: বিজেপি বিধায়কের দাবি মাঝে চেষ্টা করা হয়েছিল যাতে বাজি ফাটানো বন্ধ হয়ে যায়। তিনি বলেন, "মাঝে বাজি ফাটানো বন্ধ হয়ে গিয়েছিল। কালীপুজোয় বাজি ফাটবে না। কেউ কেউ চেষ্টা করেছিল বন্ধ করার। সেই সব এখন চলবে না।" 

Papiya Adhikari on Firecracker: এইবার খুব কম বাজি ফেটেছে, আমার বাড়ির পোষ্যদের তেমন অসুবিধা হয়নি: পাপিয়া
পাপিয়া অধিকারী, বিধায়ক Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2026 | 5:09 PM

কলকাতা: কালীপুজোর (Kali Puja 2026) রাতে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ। বিজেপি বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ পেয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, রাত ১০ টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। তবে, টলিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, এবার শব্দবাজি অনেক কম ফেটেছে। তাঁর বাড়ির পোষ্যরা কম ভয় পেয়েছে।

কী বলেছেন পাপিয়া?

এ দিন টিভি ৯ বাংলার প্রতিনিধি পাপিয়াকে শব্দবাজি বেশি ফেটেছে কি না জানতে চান। সেই সময় বিজেপি বিধায়ক বলেন, “আমার তো মনে হয় না। টালিগঞ্জে শব্দবাজি একেবারেই কম। গান কম বেজেছে। একটা সুখের কথা, বাংলা গান শুনছে সবাই।” প্রতিবার শব্দবাজির আওয়াজে পোষ্যরা ভয় পেয়ে লুকিয়ে পড়ত। তবে এবার সেই সব হয়নি। তিনি বলেন, “কালীপুজোয় এবার যথেষ্ঠ কম বাজি ফেটেছে। আমার বাড়ির পোষ্যরা যেমন ঘুরে বেড়ায় তেমন ঘুরেছে। ওরা লুকিয়ে ঢুকে পড়েনি।” অর্থাৎ, বাড়ির পোষ্যদের তেমন অসুবিধা হয়নি বলেই বোঝাতে চেয়েছেন।

বিজেপি বিধায়কের দাবি মাঝে চেষ্টা করা হয়েছিল যাতে বাজি ফাটানো বন্ধ হয়ে যায়। তিনি বলেন, “মাঝে বাজি ফাটানো বন্ধ হয়ে গিয়েছিল। কালীপুজোয় বাজি ফাটবে না। কেউ কেউ চেষ্টা করেছিল বন্ধ করার। সেই সব এখন চলবে না।”

এ দিকে, শহরের এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রতি ট্রোল হন বিধায়ক। বলেছিলেন, বাজি ফাটালে অসুখ-বিসুখ সেরে যায়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এটা আলোর পুজো। দীপের পুজো। আমি কোনও কথা বললে, তার বিরুদ্ধে বললেই TRP বেড়ে যায়। তাদের ভিউস বাড়ে। আমি কাশলে, হাঁচলেও সেকু-মাকুরা ধরে নেবে। দীপ জ্বাললে সামাজিক অপদেবতা চলে যায়।” তারপরই তাঁর হুঁশিয়ারি, “অ্যান্টি বিজেপি কথা বললেই এবার আমরা ধরব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us