Rekha Patra Health Condition: ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা, এখনও বিপদমুক্ত নন রেখা

Hingalganj MLA Rekha Patra: শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Rekha Patra Health Condition: ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা, এখনও বিপদমুক্ত নন রেখা
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2026 | 11:30 AM

কলকাতা: শরীরে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, এখনও বিপদমুক্ত হননি রেখা। ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর, বিজেপি বিধায়কের নতুন করে অবস্থার কোনও অবনতি হয়নি। অর্থাৎ গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার যেমন উন্নতি হয়নি, তেমন অবনতিও হয়নি।

হাসপাতাল সূত্রে খবর, রেখার সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসে ঢুকে পড়ছে বিষাক্ত লালা রস ও জলীয় অংশ। যার জেরে বিপদ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। যেহেতু তিনি সচেতন নেই সেই কারণেই বিষাক্ত লালা ফুসফুসে ঢুকে জটিলতা আরও বাড়াচ্ছে। শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুসের কার্যকারিতা নিয়েও চিন্তায় চিকিৎসকরা।

শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কোনও জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। মস্তিষ্কেও প্রভাব পড়েছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us