WB Assembly Election 2026 : এপ্রিলের শুরুতেই ইস্তাহার, কী কী সংকল্প নিতে চলেছে বিজেপি?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 30, 2026 | 5:12 PM

BJP Manifesto : বিজেপি সূত্রে খবর, ইস্তাহারে অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্তে কাঁটাতার, শিল্প হাবের প্রতিশ্রুতি থাকতে পারে। একইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। সূত্রের খবর, শিল্প হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপির সংকল্পপত্রে। সেই তালিকায় থাকতে পারে সিঙ্গুরের নামও।

এপ্রিলের শুরুতেই ইস্তাহার প্রকাশ করতে পারে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ৪ বা ৬ এপ্রিল ইস্তাহার প্রকাশ করা হতে পারে। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারেন নীতিন নবীন। বিজেপির ইস্তাহারে কী কী থাকবে, খসড়া প্রকাশের আগেই হদিশ পেল টিভি৯ বাংলা। বিজেপি সূত্রে খবর, ইস্তাহারে অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্তে কাঁটাতার, শিল্প হাবের প্রতিশ্রুতি থাকতে পারে। একইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। সূত্রের খবর, শিল্প হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপির সংকল্পপত্রে। সেই তালিকায় থাকতে পারে সিঙ্গুরের নামও। তবে, সেক্ষেত্রে কৃষকদের সম্মতি নিয়ে জমি অধিগ্রহণ করা হবে। চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর।

Follow Us