AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণনীতি যেন কাকপক্ষীও না টের পায়, পাঁচতারা হোটেল থেকে বিজেপির ভোট পরিচালনা

এসব দেখে রাজনৈতিক মহলের মত, বাংলা দখলে রীতিমত রাজসূয় যজ্ঞের আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি।

রণনীতি যেন কাকপক্ষীও না টের পায়, পাঁচতারা হোটেল থেকে বিজেপির ভোট পরিচালনা
এবার পাঁচতারা হোটেল থেকে ভোট পরিচালনা করবে বিজেপি।
| Updated on: Feb 13, 2021 | 7:01 PM
Share

কলকাতা: বঙ্গ রাজনীতিতে তো বটেই জাতীয় রাজনীতিতেও সম্ভবত প্রথমবার। শহরের কোনও পাঁচতারা হোটেলে খোলা হচ্ছে রাজনীতির ‘ওয়ার রুম’। বিজেপির সৌজন্যে এবার ভোটে এমন চমকই দেখতে পাবে বঙ্গবাসী। সূত্রের খবর, শহরের এক পাঁচতারা হোটেল থেকে এবার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই। পাশাপাশি হেস্টিংসে খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়ও। নেতৃত্বের বসার জায়গার পাশাপাশি সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে। প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক বৈঠক করার জন্য রয়েছে পৃথক জায়গা।

আরও পড়ুন: ‘ও তো দলকে ব্ল্যাকমেইল করছে’, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজিৎ

তবে ভোট ঘোষণা হয়ে গেলে হেস্টিংসের এই কার্যালয়কে ‘দুর্ভেদ্য ঘাঁটি’ করে ফেলতে চাইছে বিজেপি। ভিতরে কী হচ্ছে, তা যেন কাকপক্ষীও টের না পায়। সাংবাদিকদের তো কোনওভাবেই সেখানে ঢুকতে দিতে চায় না বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, সে কারণেই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে (HHI) এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এখানেই নিয়মিত সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা। নির্বাচন সংক্রান্ত সমস্ত সাংবাদিক বৈঠকও হবে এখান থেকেই।

এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসা নেতা-মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার ব্যবস্থাও হবে এখানেই। ভোটের গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠকও এখানেই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে শহরের আরও দু’টো গেস্ট হাউজ ভাড়া নেওয়া হয়েছে। এসব দেখে রাজনৈতিক মহলের মত, বাংলা দখলে রীতিমত রাজসূয় যজ্ঞের আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট