Calcutta High Court: ‘অপরাধ সংঘটিত হয়নি’, মমতার বিরুদ্ধে হওয়া মামলাই খারিজ হয়ে গেল হাইকোর্টে

Mamata Banerjee Case: গত ২ জুন ধর্মতলা চত্বরে প্রাক্তন ​মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদি প্রসঙ্গ তুলে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সাধারণ কোনও ‘হেট স্পিচ’ বা বিদ্বেষমূলক মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

Calcutta High Court: অপরাধ সংঘটিত হয়নি, মমতার বিরুদ্ধে হওয়া মামলাই খারিজ হয়ে গেল হাইকোর্টে
মমতার মন্তব্য নিয়ে মামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 16, 2026 | 2:40 PM

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মন্তব্য নিয়ে হওয়া মামলার যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। বাংলাদেশের হাদিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য করেছিলেন, কেন এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্টের তৎকালীন ভারপ্রপাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এবার খারিজ হয়ে গেল সেই মামলা।

আজ, বুধবার রাজ্য রিপোর্ট পেশ করে হাইকোর্টে জানাল, মমতার মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। রাজ্যের রিপোর্টেক ভিত্তিতে জনস্বার্থ মামলা খারিজ করল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

গত ২ জুন ধর্মতলা চত্বরে প্রাক্তন ​মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদি প্রসঙ্গ তুলে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সাধারণ কোনও ‘হেট স্পিচ’ বা বিদ্বেষমূলক মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মন্তব্যের সঙ্গে সরাসরি দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে রয়েছে। এর প্রভাব মারাত্মক হতে পারে।

তবে আদালতের প্রশ্ন ছিল, কেন এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে? ১ সেপ্টেম্বরের শুনানিতে ​পুরনো প্রসঙ্গ টেনে আদালত প্রশ্ন তোলে, “তাপস পালের মামলার কথা মনে আছে? সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।” এবার খারিজ হয়ে গেল সেই মামলা।

Loading...
Unable to load recommendations.
Follow Us